ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- অর্থ ও বানিজ্য
- ১০ দিন পর স্বাভাবিক হবে পেঁয়াজের বাজার
১০ দিন পর স্বাভাবিক হবে পেঁয়াজের বাজার
আমদানি করা পেঁয়াজ বাজারে আসছে আগামী ১০ দিনের মধ্যে। ওই পেঁয়াজ এলে স্বাভাবিক হবে বাজার। এমনটি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সঙ্গে শিল্প, কৃষি, বাণিজ্য ও খাদ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে মন্ত্রী এ তথ্য জানান।
সম্প্রতি পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয় সরকার। এর পরিপ্রেক্ষিতে রোববার ব্যবসায়ীদের সঙ্গে চার মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এবং কৃষি ও শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টিসিবি, ট্যারিফ কমিশন, প্রতিযোগিতা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, জাহাজে আমদানি করা পেঁয়াজ আগামী ১০ দিনের মধ্যে বাজারে আসবে। এ পেঁয়াজ চট্টগ্রাম পর্যন্ত আমদানি খরচ কেজিপ্রতি ৩২ টাকা পড়বে। কিন্তু খুচরা বাজারে এটি সর্বোচ্চ ৬০ টাকায় বিক্রি হবে। এছাড়া ডিসেম্বরের প্রথমেই বাজারে দেশি নতুন পেঁয়াজ আসতে শুরু করবে। সবমিলিয়ে আগামী ১০ দিনের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে যাবে।
মন্ত্রী বলেন, আমাদের ২৪ লাখ টনের মতো পেঁয়াজ লাগে। এর মধ্যে এক লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। যার ৯০ থেকে ৯৫ শতাংশই আসে ভারত থেকে। কিন্তু ভারত হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করায় আমাদের দেশের বাজারে সমস্যার সৃষ্টি হয়। পেঁয়াজের সংকট মোকাবিলায় বড় বড় ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানি করতে সরকারের পক্ষ থেকে বলা হয়। তারা আমাদের কথা মতো মিশর-তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু করে। কিন্তু আমদানি করা পেঁয়াজ আসতে এক মাস সময় লাগবে, প্রথম অবস্থায় আমরা তা বুঝতে পারিনি। তাই তাৎক্ষণিক সংকট মেটাতে উড়োজাহাজে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়। বিমানে আমদানি করা পেঁয়াজের মূল্য অনেক বেশি পড়বে। কিন্তু ভোক্তাপর্যায়ে আমরা এ পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি করব- জানান বাণিজ্যমন্ত্রী।
চালের দাম স্বাভাবিক রয়েছে: চালের দাম স্বাভাবিক রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, পাইকারি বাজারে চালের দাম বাড়েনি। কেজিতে দু-এক টাকা দাম বেড়েছে খুচরা বাজারে। তবে মোটা চালের নয় সরু চালের দাম বেড়েছে। কারণ এখন আমাদের লোকজন সরু চাল বেশি খায়। খাদ্যপণ্য পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সম্ভাবনা নেই।
এফবিসিসিআই সভাপতি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বছরব্যাপী চাহিদা, বাংলাদেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুত ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিক-নির্দেশনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সমস্যা সৃষ্টি হলে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে তা মোকাবিলা করা হবে- এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
-
২৬ অক্টোবর পর্যন্ত বৈধ চ্যানেলে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
২৮ অক্টোবর, ২০২৪ ১৫:০১ -
সপ্তাহে একদিন রেপোতে ধার পাবে ব্যাংকগুলো
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২২ -
তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা ফিরতে শুরু করেছেন
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৭ ব্যাংক
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৫ -
জানা গেল দেশে রিজার্ভের পরিমাণ
৫ নভেম্বর, ২০২৪ ১০:২২ -
অর্থ পাচারের মাধ্যমে হাসিনা সরকার যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: নিউইয়র্ক টাইমস
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
আকুর দায় পরিশোধ, রিজার্ভ ১৮ বিলিয়নের ঘরে
১২ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী
৩ নভেম্বর, ২০২৪ ১২:১৩ -
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার
৪ নভেম্বর, ২০২৪ ১০:০৮ -
বিশ্বে বাণিজ্যযুদ্ধের শঙ্কা, কমে যেতে পারে জিডিপি
২৬ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
১৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো নভেম্বরের ১৬ দিনে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২১ -
আরও ২৬৫ কোটি তারল্য সহায়তা পেল ৩ ব্যাংক
২০ নভেম্বর, ২০২৪ ১১:১২ -
রেমিট্যান্সে শীর্ষে ঢাকা,পিছিয়ে রংপুর
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৫ -
ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬১ কোটি ডলার
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩১ -
৪২ হাজার কোটি টাকার হিসাব মুছে ফেলল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
বাংলাদেশ বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ
১২ অক্টোবর, ২০২৪ ১০:৩৮ -
তিন মাসে বিদেশি ঋণ এসেছে ৮৪ কোটি ডলার, শোধ ১১২ কোটি ডলার
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
একযোগে ২৪০০ জনের পদোন্নতি সোনালী ব্যাংকে
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
সেপ্টেম্বর পর্যন্ত কোনো কোনো ব্যাংক আমানতের ওপর ১৩ শতাংশের বেশি সুদ দিচ্ছে
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬ -
নগদ টাকা উত্তোলনে গ্রাহকদের ভোগান্তি
৮ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আমিরাত থেকে প্রবাসী আয়ে নতুন ‘চমক’
১৩ অক্টোবর, ২০২৪ ১০:৩৩ -
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১১ মাসের সর্বনিম্ন আগস্টে
১৪ অক্টোবর, ২০২৪ ১১:৫২ -
বিশ্ববাজারে এক সপ্তাহে তেলের দাম ৯ শতাংশ বেড়েছে
৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৭ -
অক্টোবরের শুরুর পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ডলার
৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


