ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- অর্থ ও বানিজ্য
- সেরা করদাতার সম্মাননা পেল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ
সেরা করদাতার সম্মাননা পেল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ
প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড।
আজ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা করদাতাদের ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান করা হয়। শীর্ষ করদাতা হিসেবে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষে সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, নিউজটোয়েন্টিফোর ও রেডিও কেপিট্যাল এর সিইও নঈম নিজাম। সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ২১৫টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ট্যাক্সকার্ড ও করদাতা সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুুহিত। এছাড়া এতে আরো বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম মান্নান, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন ও এনবিআর সদস্য জিয়া উদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বড় বাজেট হলে বরাদ্দ বাড়ানো যায়। কর আদয়ের হার ১৬ শতাংশ থেকে বাড়িয়ে ২৬ শতাংশে নিতে পারলে ভাল সেবা দেওয়া যাবে। তিনি বলেন, ২০২১ সালে আমরা একটি সমৃদ্ধ দেশে পরিণত হবো। আগামী নির্বাচনে জনগণকে নিশ্চিত করতে হবে, আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছি সেই ধারা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেবেন ভোটাররা। আমি বিশ্বাস করি সচেতন ভোটাররা ভুল করবেন না। নিজেদের পায়ে কুড়াল মারবেন না। আমরা উজ্জল ভবিষতের স্বপ্ন দেখি। তিনি আরো বলেন, আজ যারা সেরা করদাতা সম্মাননা পেয়েছেন এটা দেখে অন্যরা উৎসাহিত হবেন। কারণ এই করের টাকা দেশের উন্নয়নে ব্যয় করা হয়।
এই অনুষ্ঠানেই অর্থমন্ত্রীকে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন এনবিআর চেয়ারম্যান। এছাড়া শিল্পী, খেলোয়ার, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবি, ব্যবসায়ী ও সিনিয়র সিটিজেনসহ মোট ১৬ ক্যাটাগরিতে সেরা করদাতা সম্মাননা প্রদান করা হয়।
সাংবাদিক শ্রেণিতে সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক আব্দুল মালেক, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বাংলাদেশ প্রতিদিনের সম্পদক, নিউজটোয়েন্টিফোর ও রেডিও কেপিট্যাল এর সিইও নঈম নিজাম। এছাড়া সাংবাদিক শ্রেণিতে বিশেষ সম্মাননা পেয়েছেন একুশে টিভির প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল।
শিল্পীদের মধ্য থেকে সম্মননা পেয়েছেন, রুনা লায়লা, তাহসান রহমান খান, এসডি রুবেল, অভিনেতা মাহফুজ আহমেদ, আবুল হায়াত ও অন্তত জলিল।
ব্যবসায়ীদের মধ্যে সম্মাননা পেয়েছেন মো: কাউস মিয়া, নুরুজ্জামান খান, কামরুল আশরাফ খান, সৈয়দ আবুল হোসেন ও আব্দুল কাদের মোল্লা।
চিকিৎসক শ্রেণিতে সম্মানানা পেয়েছেন, অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, ডা. মো নুরুল ইসলাম, অধ্যাপক ডা. একে এম ফজলুল হক, ডা. জাহাঙ্গীর কবীর, ডা. এন এ এম মোমেনুজ্জামান।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শ্রেণিতে লে. জে. (অব.) আবু সালেহ মো: নাসিম, নাসিরউদ্দিন মৃধা, ইদ্রিস আলী মিয়া, এস এম আব্দুল ওয়াহাব ও মো: আতউর রউফ।
সিনিয়র সিটিজেন শ্রেণিতে তপন চৌধুরী, অনিতা চৌধুরী, স্যামুয়েল এস চৌধুরী, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান।
খেলোয়ার শ্রেণিতে সম্মাননা পেয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা।
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
-
২৬ অক্টোবর পর্যন্ত বৈধ চ্যানেলে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
২৮ অক্টোবর, ২০২৪ ১৫:০১ -
সপ্তাহে একদিন রেপোতে ধার পাবে ব্যাংকগুলো
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২২ -
তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা ফিরতে শুরু করেছেন
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৭ ব্যাংক
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৫ -
জানা গেল দেশে রিজার্ভের পরিমাণ
৫ নভেম্বর, ২০২৪ ১০:২২ -
অর্থ পাচারের মাধ্যমে হাসিনা সরকার যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: নিউইয়র্ক টাইমস
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
আকুর দায় পরিশোধ, রিজার্ভ ১৮ বিলিয়নের ঘরে
১২ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী
৩ নভেম্বর, ২০২৪ ১২:১৩ -
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার
৪ নভেম্বর, ২০২৪ ১০:০৮ -
বিশ্বে বাণিজ্যযুদ্ধের শঙ্কা, কমে যেতে পারে জিডিপি
২৬ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
১৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো নভেম্বরের ১৬ দিনে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২১ -
আরও ২৬৫ কোটি তারল্য সহায়তা পেল ৩ ব্যাংক
২০ নভেম্বর, ২০২৪ ১১:১২ -
রেমিট্যান্সে শীর্ষে ঢাকা,পিছিয়ে রংপুর
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৫ -
ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬১ কোটি ডলার
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩১ -
৪২ হাজার কোটি টাকার হিসাব মুছে ফেলল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
বাংলাদেশ বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ
১২ অক্টোবর, ২০২৪ ১০:৩৮ -
তিন মাসে বিদেশি ঋণ এসেছে ৮৪ কোটি ডলার, শোধ ১১২ কোটি ডলার
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
একযোগে ২৪০০ জনের পদোন্নতি সোনালী ব্যাংকে
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
সেপ্টেম্বর পর্যন্ত কোনো কোনো ব্যাংক আমানতের ওপর ১৩ শতাংশের বেশি সুদ দিচ্ছে
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬ -
নগদ টাকা উত্তোলনে গ্রাহকদের ভোগান্তি
৮ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আমিরাত থেকে প্রবাসী আয়ে নতুন ‘চমক’
১৩ অক্টোবর, ২০২৪ ১০:৩৩ -
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১১ মাসের সর্বনিম্ন আগস্টে
১৪ অক্টোবর, ২০২৪ ১১:৫২ -
বিশ্ববাজারে এক সপ্তাহে তেলের দাম ৯ শতাংশ বেড়েছে
৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৭ -
অক্টোবরের শুরুর পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ডলার
৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


