ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- অর্থ ও বানিজ্য
- পল্লী সড়ক উন্নয়নে ঋণ দেবে এডিবি
পল্লী সড়ক উন্নয়নে ঋণ দেবে এডিবি
বাংলাদেশের পল্লী এলাকার সড়ক উন্নয়নে ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির বোর্ড সভায় ঋণের এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সংস্থার সদর দফতর ফিলিপাইনের ম্যানিলা থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পল্লী সংযোগ উন্নয়ন শীর্ষক একটি প্রকল্পে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে সংস্থাটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় এক হাজার ৬৫০ কোটি টাকা।
এই প্রকল্পে ব্যয় হবে ২৮ কোটি ৫৩ লাখ ডলার। এতে এডিবি নমনীয় ঋণ দিচ্ছে ১০ কোটি ডলার। নিয়মিত ঋণ হিসেবে আরও ১০ কোটি ডলার দেবে সংস্থাটি। আর সরকারের তহবিল থেকে ব্যয় করা হবে আট কোটি ৫৩ লাখ ডলার।
প্রকল্পের আওতায় ৩৪ জেলার এক হাজার ৭০০ কিলোমিটার সড়ক উন্নয়নে কাজ করা হবে। ফলে উন্নত হবে পল্লীর আরও ৪০ শতাংশ সড়ক। প্রায় পাঁচ কোটি ১৫ লাখ কৃষিনির্ভর মানুষ এর সুফল পাবে বলে ধারণা দিয়েছে এডিবি।
এডিবির পল্লী উন্নয়ন বিষয়ক সিনিয়র বিশেষজ্ঞ লি মিং তাই বলেন, কৃষিখাতের উন্নয়নে বাংলাদেশে পল্লী সড়ক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কৃষিখাতের হাত ধরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৫ শতাংশ আসলেও এ খাতে মোট শ্রমশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হয়েছে।
তিনি আরও বলেন, এডিবির অর্থায়নে নেয়া প্রকল্পটি সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নেয়া পল্লী সড়ক উন্নয়নের লক্ষ্য পূরণে সহায়ক হবে। এর ফলে পল্লী অঞ্চলের মানুষের আয় বাড়বে। অর্থনৈতিক উন্নতিতে কৃষির অবদান বাড়াতে প্রকল্পটি ভূমিকা রাখবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৮০ ভাগ মানুষ এখনো পল্লীতে বসবাস করেন। তাদের অধিকাংশই কৃষিতে নির্ভরশীল।
পল্লীর নাজুক পরিবহন ব্যবস্থা, বাজারে অংশ নেয়ার পর্যাপ্ত সুযোগের অভাব, বন্যা, ঘূর্ণিঝড় আর জলবায়ু পরিবর্তনের মতো কয়েকটি দুর্বলতার কারণে বাংলাদেশের কৃষিখাত পিছিয়ে আছে।
এডিবি আরও জানায়, সারা বছর সড়ক ব্যবহারের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের মাত্র ৪০ শতাংশ মানুষ। পল্লীর মাত্র ২৮ শতাংশ সড়ক বর্ষায় ব্যবহারের উপযুক্ত থাকে। ইউনিয়ন পর্যায়ের ৮৪ শতাংশ সড়ক এখনো কাঁচা। আর উপজেলা পর্যায়ে কাঁচা সড়কের হার ৩৩ শতাংশ।
যাতায়াত অবকাঠামোর ত্রুটিতে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত গ্রামের মানুষ। এ অবস্থায় ২০২৩ সালের মধ্যে গ্রামের ৮০ শতাংশ সড়ক সারা বছর ব্যবহারের যোগ্য করতে চায় সরকার।
এ লক্ষ্যে নেয়া প্রকল্পের আওতায় ২০১৭ সালের বন্য়ায় ক্ষতিগ্রস্ত এলাকাকে প্রাধান্য দিয়ে জনসংখ্যার পরিমাণ, কৃষির সম্ভাবনা, কৃষি ফার্মের সংখ্যা ও অর্থনৈতিক সম্ভাবনাময় এলাকার সড়কগুলো সংস্কার করা হবে।
প্রকল্পের আওতায় কাজ করা সড়কে বিভিন্ন ট্রাফিক চিহ্ন, পাহারা চৌকি, স্পিড ব্রেকারের মতো নিরাপত্তামূলক উদ্যোগও থাকবে। কাজ শেষে পাঁচ বছর নিয়মিত রক্ষণাবেক্ষণের শর্তে এসব সড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছে এডিবি।
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
-
২৬ অক্টোবর পর্যন্ত বৈধ চ্যানেলে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
২৮ অক্টোবর, ২০২৪ ১৫:০১ -
সপ্তাহে একদিন রেপোতে ধার পাবে ব্যাংকগুলো
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২২ -
তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা ফিরতে শুরু করেছেন
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৭ ব্যাংক
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৫ -
জানা গেল দেশে রিজার্ভের পরিমাণ
৫ নভেম্বর, ২০২৪ ১০:২২ -
অর্থ পাচারের মাধ্যমে হাসিনা সরকার যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: নিউইয়র্ক টাইমস
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
আকুর দায় পরিশোধ, রিজার্ভ ১৮ বিলিয়নের ঘরে
১২ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী
৩ নভেম্বর, ২০২৪ ১২:১৩ -
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার
৪ নভেম্বর, ২০২৪ ১০:০৮ -
বিশ্বে বাণিজ্যযুদ্ধের শঙ্কা, কমে যেতে পারে জিডিপি
২৬ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
১৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো নভেম্বরের ১৬ দিনে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২১ -
আরও ২৬৫ কোটি তারল্য সহায়তা পেল ৩ ব্যাংক
২০ নভেম্বর, ২০২৪ ১১:১২ -
রেমিট্যান্সে শীর্ষে ঢাকা,পিছিয়ে রংপুর
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৫ -
ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬১ কোটি ডলার
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩১ -
৪২ হাজার কোটি টাকার হিসাব মুছে ফেলল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
বাংলাদেশ বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ
১২ অক্টোবর, ২০২৪ ১০:৩৮ -
তিন মাসে বিদেশি ঋণ এসেছে ৮৪ কোটি ডলার, শোধ ১১২ কোটি ডলার
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
একযোগে ২৪০০ জনের পদোন্নতি সোনালী ব্যাংকে
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
সেপ্টেম্বর পর্যন্ত কোনো কোনো ব্যাংক আমানতের ওপর ১৩ শতাংশের বেশি সুদ দিচ্ছে
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬ -
নগদ টাকা উত্তোলনে গ্রাহকদের ভোগান্তি
৮ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আমিরাত থেকে প্রবাসী আয়ে নতুন ‘চমক’
১৩ অক্টোবর, ২০২৪ ১০:৩৩ -
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১১ মাসের সর্বনিম্ন আগস্টে
১৪ অক্টোবর, ২০২৪ ১১:৫২ -
বিশ্ববাজারে এক সপ্তাহে তেলের দাম ৯ শতাংশ বেড়েছে
৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৭ -
অক্টোবরের শুরুর পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ডলার
৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


