ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- অর্থ ও বানিজ্য
- 'নতুন ভ্যাট আইন ব্যবসাবান্ধব'
'নতুন ভ্যাট আইন ব্যবসাবান্ধব'
চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার কমানো হয়েছে। এতে দেশের ব্যাংকিং খাত লাভবান হয়েছে। এর সুফল পড়তে পারে অন্য খাতেও। যদি দেখা যায়, কর্পোরেট কর কমানোর সুফল জনগণ পাচ্ছে তাহলে ভবিষ্যতে এটি নিয়ে আরও চিন্তা করা হবে।
আর সুফল না পেলে এ সুবিধা সারা জীবন বহাল থাকবে না। এছাড়া নতুন ভ্যাট আইন ব্যবসাবান্ধব বলেও মন্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। শনিবার ঢাকা ক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখার যুক্তি দেখিয়ে বলেন, উন্নত বিশ্বে জাতীয় আয় ও মাথাপিছু আয়ের সঙ্গে মিল রেখে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে জাতীয় আয়ের ২৫ শতাংশ করমুক্ত থাকে।
এটি আমাদের দেশে ১৯৮ শতাংশ। এছাড়া করমুক্ত আয়ের সীমা বাড়ানো হলে স্বতঃস্ফূর্তভাবে যারা কর দেন তারা এর আওতার বাইরে চলে যাবেন। করজাল বাড়ানোর অংশ হিসেবে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়নি।
নতুন ভ্যাট আইন বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, নতুন ভ্যাট আইন ব্যবসাবান্ধব। ১৫ শতাংশ একক হার থাকলেও রেয়াত নেওয়ার ব্যবস্থা ছিল। যদিও ব্যবসায়ীরা ব্যবসার ধরন বুঝে ভ্যাট দেওয়ার পক্ষে মত দিয়েছেন। সে অনুযায়ী একাধিক হার করার চিন্তা-ভাবনা আছে। জনকল্যাণমুখী করেই নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে। আইসিএসবির সদস্যদের আইসিএমএবি ও আইসিএবির মতো আয়কর পেশাজীবী হিসেবে কাজের স্বীকৃতি দেয়ার দাবির বিষয়ে বলেন, এটি করতে হলে আয়কর অধ্যাদেশ পরিবর্তন করতে হবে, যা প্রজ্ঞাপনের মাধ্যমে সম্ভব নয়।
আইসিএসবির সদস্যরা যাতে আয়কর পেশাজীবী হিসেবে কাজ করতে পারেন সে জন্য আগামী বাজেটে আয়কর অধ্যাদেশে আইসিএসবিকে যুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি।
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাসী স্বীকার করে এনবিআর চেয়ারম্যান বলেন, বাজেট থেকে রাজস্ব আয়ের উচ্চাভিলাসী লক্ষ্যমাত্রা এসেছে। অর্থনীতির জন্য এটির প্রয়োজন আছে। কোনো কাজে উচ্চাকাঙ্ক্ষা না থাকলে তা যেমন অর্জন হয় না, রাজস্বের ক্ষেত্রেও তেমন। বড় বাজেট বাস্তবায়নে সরকার কাজ করছে।
এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো অনেক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আবার বিদেশি অর্থায়ন প্রকল্পেও সরকারি অংশীদারিত্ব থাকছে। এসব সম্ভব হয়েছে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির কারণে। বাজেটে গৃহীত পদক্ষেপ উল্লেখ করে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, এ বাজেটে বিনিয়োগ বাড়াতে এবং আমদানি বিকল্প পণ্য তৈরিতে শুল্ক কমানো হয়েছে। আবার স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে ক্ষেত্র বিশেষে শুল্ক বাড়ানো হয়েছে।
ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এ সেমিনারের আয়োজন করে। আইসিএসবির সাবেক সভাপতি আসাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করনীতির সদস্য কানন কুমার রায়।
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
-
২৬ অক্টোবর পর্যন্ত বৈধ চ্যানেলে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
২৮ অক্টোবর, ২০২৪ ১৫:০১ -
সপ্তাহে একদিন রেপোতে ধার পাবে ব্যাংকগুলো
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২২ -
তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা ফিরতে শুরু করেছেন
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৭ ব্যাংক
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৫ -
জানা গেল দেশে রিজার্ভের পরিমাণ
৫ নভেম্বর, ২০২৪ ১০:২২ -
অর্থ পাচারের মাধ্যমে হাসিনা সরকার যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: নিউইয়র্ক টাইমস
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
আকুর দায় পরিশোধ, রিজার্ভ ১৮ বিলিয়নের ঘরে
১২ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী
৩ নভেম্বর, ২০২৪ ১২:১৩ -
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার
৪ নভেম্বর, ২০২৪ ১০:০৮ -
বিশ্বে বাণিজ্যযুদ্ধের শঙ্কা, কমে যেতে পারে জিডিপি
২৬ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
১৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো নভেম্বরের ১৬ দিনে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২১ -
আরও ২৬৫ কোটি তারল্য সহায়তা পেল ৩ ব্যাংক
২০ নভেম্বর, ২০২৪ ১১:১২ -
রেমিট্যান্সে শীর্ষে ঢাকা,পিছিয়ে রংপুর
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৫ -
ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬১ কোটি ডলার
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩১ -
৪২ হাজার কোটি টাকার হিসাব মুছে ফেলল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
বাংলাদেশ বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ
১২ অক্টোবর, ২০২৪ ১০:৩৮ -
তিন মাসে বিদেশি ঋণ এসেছে ৮৪ কোটি ডলার, শোধ ১১২ কোটি ডলার
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
একযোগে ২৪০০ জনের পদোন্নতি সোনালী ব্যাংকে
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
সেপ্টেম্বর পর্যন্ত কোনো কোনো ব্যাংক আমানতের ওপর ১৩ শতাংশের বেশি সুদ দিচ্ছে
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬ -
নগদ টাকা উত্তোলনে গ্রাহকদের ভোগান্তি
৮ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আমিরাত থেকে প্রবাসী আয়ে নতুন ‘চমক’
১৩ অক্টোবর, ২০২৪ ১০:৩৩ -
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১১ মাসের সর্বনিম্ন আগস্টে
১৪ অক্টোবর, ২০২৪ ১১:৫২ -
বিশ্ববাজারে এক সপ্তাহে তেলের দাম ৯ শতাংশ বেড়েছে
৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৭ -
অক্টোবরের শুরুর পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ডলার
৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


