বাংলাদেশে আরও ভারতীয় বিনিয়োগ চাইলেন বসুন্ধরা এমডি
তিবেশী দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগ করতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
সোমবার (০৭ মে) দেশটির রাজধানী নয়াদিল্লিতে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) কার্যালয়ে ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এ আহ্বান জানান।
ভারত সরকার আয়োজিত বাংলাদেশের গণমাধ্যম মালিক প্রতিনিধি দলের এক সপ্তাহের সফরে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এখন নয়াদিল্লি রয়েছেন।
প্রতিনিধি দলে রয়েছেন ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সংবাদ সম্পাদক আলতামাশ কবির ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক তৌফিক ইমরোজ খালেদী।
সায়েম সোবহান বলেন, পড়শি দুই বন্ধু দেশের মধ্যে বিরাট বাণিজ্য ঘাটতি চলছে। এই ঘাটতি কমাতে অধিকতর ভারতীয় বিনিয়োগ প্রয়োজন।
তিনি দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য শুল্কায়নসহ বিভিন্ন বাধা অপসারণের জন্যও ভারতীয় পক্ষের প্রতি আহ্বান জানান।
এর আগে সকালে বাংলাদেশ প্রতিনিধি দল তাজ প্যালেস হোটেলে ভারতীয় পররাষ্ট্র সচিব বিজয় গোখলের সঙ্গে আলোচনায় মিলিত হয়।
আলোচনাকালে সায়েম সোবহান বাংলাদেশের জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টনসহ উত্তেজনাকর বিষয়গুলো সমাধানের জন্য ভারতীয় পররাষ্ট্র সচিবের প্রতি আহ্বান জানান।
রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নেওয়ার জন্যও ভারতের প্রতি আহ্বান জানান বাংলাদেশের এই অনুকরণীয় ব্যবসায়ী নেতা।
প্রত্যুত্তরে ভারতীয় পররাষ্ট্র সচিব জানান, তার দেশ উত্তেজনাকর বিষয়গুলোর সমাধানে বিশ্বাসী।
তিনি বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন সমস্যা সমাধানে আমার দেশ সচেষ্ট রয়েছে।
আলোচনাকালে ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রিয়া রঘুনাথন ও মুখপাত্র রভিশ কুমার।
ভারতের পররাষ্ট্র সচিব পরে বাংলাদেশের সংবাদমাধ্যম মালিকদের সম্মানে ভোজসভার আয়োজন করেন। পরে ভারতীয়


