English Version
আপডেট : ৬ মে, ২০১৮ ১২:৩৫

রাজস্ব হার কমালে বিনিয়োগ বাড়বে

অনলাইন ডেস্ক
রাজস্ব হার কমালে বিনিয়োগ বাড়বে

আসন্ন বাজেটে রাজস্ব হার যদি কমানো হয় তাহলে বেসরকারি প্রতিষ্ঠান গুলো বেশি বেশি করে বিনিয়োগ করবে। এর ফলে আমাদের জিডিপি অনেক বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন ডিসিসিআই'র চেয়ারম্যান কাসেম খাঁন।

আজ শনিবার মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিতব্য প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের জিডিপি ইন্ডিয়া, ভিয়েতনা, এবং চীনের থেকে অনেক কম। আর নতুন করে যে ভ্যাট আইন করা হচ্ছে তা ২০১৯ সাল পর্যন্ত স্থগিত রাখার জন্য সরকারকে আহবান করছি।

আমরা ব্যাংকের উপর অনেক নির্ভর হয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন খাতে বনিয়োগ না করে ব্যাংকে টাকা জমা রাখছি। তার জন্য ব্যাংকের উপর অনেক চাপ পরে যাচ্ছে। তাই ব্যাংকে টাকা না জমিয়ে বিভিন্ন খাতে বিনিয়োগ করেন।

সরকারকে জিনফিল্ড প্রজেক্ট খোলার জন্য আহবান করছি। এটা খোলা হলে ব্যাংকের উপর অনেকটা চাপ কমে যাবে। আমাদের দেশের যারা বিদেশে বিনিয়োগ করছেন তাদের কে এই দেশে বিনিয়োগ করার আহবান করছি।