ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- অর্থ ও বানিজ্য
- পেঁয়াজের সংকট নেই, তবু বাড়ছে দাম
পেঁয়াজের সংকট নেই, তবু বাড়ছে দাম
দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে। কোথাও সংকট নেই। এর পরও কেন বাড়ছে পেঁয়াজের দাম? এমন প্রশ্নে কোনো সদুত্তর নেই বাজার বিশেষজ্ঞদের কাছে। তবে ব্যবসায়ীরা এর উত্তর জানেন। তারা বলছেন, বাজারে পেঁয়াজের সংকট। বৃষ্টিতে পেঁয়াজ নষ্ট হয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ নেই। তাই দাম বেড়েছে। এ ছাড়া উৎপাদনকারী দেশ ভারতেও দাম বেড়েছে।
এদিকে উৎপাদন, আমদানি ও মজুদ পরিস্থিতির সঙ্গে ব্যবসায়ী, বাজার পর্যবেক্ষক ও বাণিজ্য মন্ত্রণালয়ের বক্তব্যের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। মাত্র ১৫ দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ২৫ থেকে ৩৫ টাকা বেড়ে ৮০ থেকে ৯০ টাকায় দাঁড়িয়েছে। সরকার থেকে ভোক্তা সবপর্যায়ে এই নিয়ে উদ্বেগ বেড়েছে।
এমন পরিস্থিতি পর্যবেক্ষণে গত সোমবার দ্রব্যমূল্য পর্যালোচনা-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ট্যারিফ কমিশন, বন্দর কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত সংস্থাগুলোর প্রতিনিধিদের পর্যবেক্ষণে দেশের বাজারে পেঁয়াজের ঘাটতি নেই। এই মুহূর্তে দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে। ওই পেঁয়াজ দিয়ে আরো দুই থেকে তিন মাস চাহিদা মেটানো সম্ভব। এরই মধ্যে নতুন পেঁয়াজ বাজারে চলে আসার সময় হয়েছে বলে তারা জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমা ইয়াসমিন জানান, দেশে পেঁয়াজের কোথাও কোনো সংকট নেই। তার পরও পেঁয়াজের মূল্যবৃদ্ধি সন্দেহজনক। এ নিয়ে মনিটরিংয়ের প্রয়োজন। বিষয়টি ওপর মহলে জানানো হয়েছে বলেও তিনি জানান।
ব্যবসায়ীরা যুক্তি দিচ্ছেন, ভারতে পেঁয়াজের দাম বেড়েছে। দেশে বৃষ্টিতে পেঁয়াজ নষ্ট হয়েছে। চাহিদা মতো পেঁয়াজের সরবরাহ নেই। এদিকে পর্যবেক্ষণে দেখা গেছে, ভারতে পেঁয়াজের দাম বাড়লেও যতটা বলা হয় তা বাড়েনি। দেশটিতে বৃষ্টিতে উৎপাদন ব্যাহত হয়েছে সত্য। তবে ভারতে পেঁয়াজের দাম একসপ্তাহ আগে ভারতে প্রতিটন পেঁয়াজ ২৭১ মার্কিন ডলার দরে বিক্রি হলেও ২৭ অক্টোবর সেখানে বিক্রি হয়েছে ৩৪১ মার্কিন ডলার দরে।
কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে বর্তমানে তাহেরপুরি, বারি পেঁয়াজ-১ (তাহেরপুরি), বারি পেঁয়াজ-২ (রবি মৌসুম), বারি পেঁয়াজ-৩ (খরিপ মৌসুম), স্থানীয় জাত ও ফরিদপুরি জাতের পেঁয়াজ উৎপাদন করা হয়। ফলে বছরজুড়েই কোনো না কোনো জাতের পেঁয়াজ উৎপাদন হয়। এ কারণে নির্দিষ্ট কোনো মৌসুমে এসে পেঁয়াজের সরবরাহ হ্রাস পাওয়ার আশঙ্কা কম।
সূত্র জানায়, দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা ২০ থেকে ২২ লাখ টন। এ বছর দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ১৯ লাখ টন। সে হিসেবে ঘাটতি থাকার কথা সর্বোচ্চ তিন লাখ টন। কিন্তু বছর শেষ হওয়ার বাকি আর দুই মাস। আর ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পেঁয়াজ আমদানি করা হয়েছে সাত লাখ ৭০ হাজার ৮৭৫ টন। এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, ঘাটতি মেটানোর পর নতুন ফসল ওঠার দুই মাস আগে এই মুহূর্তে দেশে পেঁয়াজ মজুদ থাকার কথা চার লাখ ৭০ হাজার ৮৪৫ টন। অথচ ব্যবসায়ীরা বলছেন, এখনই বাজারে পেঁয়াজ নেই।
বাজার পর্যবেক্ষণ ও ভোক্তাদের প্রশ্ন, তাহলে আমদানির বাড়তি চার লাখ ৭০ হাজার টন পেঁয়াজ গেল কোথায়? বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী শফিউল হক দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মত জানিয়েছেন। তিনি বলেন, বৃষ্টিতে দেশে অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। তাই দাম কিছুটা বেড়েছে। তবে নতুন পেঁয়াজ ওঠার সময় হয়ে গেছে। নতুন পেঁয়াজ বাজারে এলেই দাম কমে যাবে।
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
-
২৬ অক্টোবর পর্যন্ত বৈধ চ্যানেলে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
২৮ অক্টোবর, ২০২৪ ১৫:০১ -
সপ্তাহে একদিন রেপোতে ধার পাবে ব্যাংকগুলো
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২২ -
তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা ফিরতে শুরু করেছেন
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৭ ব্যাংক
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৫ -
জানা গেল দেশে রিজার্ভের পরিমাণ
৫ নভেম্বর, ২০২৪ ১০:২২ -
অর্থ পাচারের মাধ্যমে হাসিনা সরকার যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: নিউইয়র্ক টাইমস
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
আকুর দায় পরিশোধ, রিজার্ভ ১৮ বিলিয়নের ঘরে
১২ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী
৩ নভেম্বর, ২০২৪ ১২:১৩ -
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার
৪ নভেম্বর, ২০২৪ ১০:০৮ -
বিশ্বে বাণিজ্যযুদ্ধের শঙ্কা, কমে যেতে পারে জিডিপি
২৬ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
১৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো নভেম্বরের ১৬ দিনে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২১ -
আরও ২৬৫ কোটি তারল্য সহায়তা পেল ৩ ব্যাংক
২০ নভেম্বর, ২০২৪ ১১:১২ -
রেমিট্যান্সে শীর্ষে ঢাকা,পিছিয়ে রংপুর
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৫ -
ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬১ কোটি ডলার
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩১ -
৪২ হাজার কোটি টাকার হিসাব মুছে ফেলল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
বাংলাদেশ বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ
১২ অক্টোবর, ২০২৪ ১০:৩৮ -
তিন মাসে বিদেশি ঋণ এসেছে ৮৪ কোটি ডলার, শোধ ১১২ কোটি ডলার
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
একযোগে ২৪০০ জনের পদোন্নতি সোনালী ব্যাংকে
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
সেপ্টেম্বর পর্যন্ত কোনো কোনো ব্যাংক আমানতের ওপর ১৩ শতাংশের বেশি সুদ দিচ্ছে
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬ -
নগদ টাকা উত্তোলনে গ্রাহকদের ভোগান্তি
৮ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আমিরাত থেকে প্রবাসী আয়ে নতুন ‘চমক’
১৩ অক্টোবর, ২০২৪ ১০:৩৩ -
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১১ মাসের সর্বনিম্ন আগস্টে
১৪ অক্টোবর, ২০২৪ ১১:৫২ -
বিশ্ববাজারে এক সপ্তাহে তেলের দাম ৯ শতাংশ বেড়েছে
৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৭ -
অক্টোবরের শুরুর পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ডলার
৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


