ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- অর্থ ও বানিজ্য
- সবজির বাজারে আগুন
সবজির বাজারে আগুন
হাতিরপুল বাজারে কাঁচা মরিচ কিনতে এসেছিলেন নাসরিন সুলতানা। কিন্তু দাম শুনে বচসা শুরু হয়ে গেল বিক্রেতার সঙ্গে। বিক্রেতা মো. আরিফ এক কেজি কাঁচামরিচের দাম চেয়েছেন ১২০ টাকা। কিন্তু নাসরিনের দাবি, দাম অনেক বেশি চাওয়া হচ্ছে। শেষে মরিচ না কিনেই বাড়ির পথ ধরেন এই গৃহিণী। যাওয়ার সময় বললেন, ‘কী বলব! ইচ্ছেমতো দাম চায় এরা।’
ঈদের পর আজ মঙ্গলবার রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কিছুটা চড়া ছিল। অবশ্য ক্রেতাও খুব বেশি ছিল না। গত জুলাই ও আগস্ট মাসে বন্যা এবং বৃষ্টির প্রভাবে রাজধানীর সব সবজির বাজারই ছিল ঊর্ধ্বমুখী। তখনো প্রায় সবজির দাম ৪০ থেকে ৬০ টাকার মধ্যে ছিল। এখন সেই দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
হাতিরপুল বাজারে বড় আকারের করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকায়। প্রতি কেজি বেগুন ৬০, শসা ৬০ ও পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতার দাম আকাশছোঁয়া, ৩০০ টাকা কেজি। টমেটোর দাম কেজিপ্রতি ১৫০ টাকা। পটল আর ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকায়।
হাতিরপুল বাজারের সবজি বিক্রেতা মো. খলিল কারওয়ান বাজার থেকে পাইকারি দরে সবজি কেনেন। তিনি বলেন, আজকে সবজি কম পেয়েছেন। সরবরাহই কম ছিল। তাই দাম একটু বেশি। কিন্তু ক্রেতা খুব কম। বিক্রি হচ্ছে টুকটাক।
নিউমার্কেট কাঁচাবাজারে মাত্র গুটিকয়েক সবজির দোকান খোলা দেখা গেছে। ছিলেন হাতে গোনা কয়েকজন ক্রেতা, তা–ও আবার দামে বনিবনা হচ্ছে না। এই বাজারে লালশাকের একটি আঁটি বিক্রি হচ্ছে ২০ টাকায়। মিষ্টিকুমড়ার ছোট ফালির দাম ৩০ টাকা। শসার দাম একটু কম, প্রতি কেজি ৫০ টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটি ৪০ টাকায়। আর চিচিঙ্গা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ টাকায়।
নিউমার্কেটে বেশির ভাগ ক্রেতাই সবজির দাম বেশি বলে অভিযোগ করেছেন। এই শুনে বিক্রেতা ফারুক হোসেনের উত্তর, ‘ঈদের পরে বাজার, দাম বেশি তো হইবেই। মাল কম, দাম বেশি হইবে না? আরও দুই-চার দিন যাক, তারপর কমবে।’
পলাশী কাঁচাবাজারে বাজার করছিলেন বাংলা একাডেমির কর্মকর্তা আইয়ুব মুহাম্মদ খান। তাঁর কথা, ঈদের পর সবজির দাম অনেক বেশি। তিনি বলেন, ‘আগে যে বাঁধাকপি কিনতাম ৩৫ টাকায়, এখন তা ৫০ টাকা । ১৫ টাকার লেবু এখন ২৫ টাকায় কিনতে হচ্ছে।’
পলাশীতে বরবটি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। হাতিরপুল বাজারে যে করলা কেজিপ্রতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে, তা এখানে পাওয়া গেল ৪০ টাকায়। এই বাজারে কাঁচা মরিচের ঝালও একটু কম, কেজি ১০০ টাকা। আর শিম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকায়। একেকটি লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।
এখানকার সবজি বিক্রেতা মো. হান্নান বলেন, আজ কিছু সবজি কারওয়ান বাজারের আড়ত থেকে কিনেছেন। এ ছাড়া ঈদের আগে কিনে রাখা সবজিও ছিল। সব মিলিয়েই বিক্রি করছেন। আগে কিনে রাখা সবজির দাম কম। তবে কিছু সবজির দাম বেড়েছে।
কারওয়ান বাজারে সবজির দাম অন্যান্য বাজারের তুলনায় কিছুটা কম। এখানকার বিক্রেতাদের দাবি, আজ আড়তে সবজি কম পাওয়া গেলেও দাম বাড়েনি। এই বাজারে বড় আকারের করলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ টাকায়। পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। ঢ্যাঁড়সও বিক্রি হচ্ছে একই দামে। এক কেজি শিম বিক্রি হচ্ছে ৮০ টাকায়, পলাশী বাজারের চেয়ে ২০ টাকা কমে।
কিন্তু ক্রেতাদের দাবি ভিন্ন। মগবাজার থেকে এসেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী এমদাদুল হক। তিনি বলেন, ‘বিক্রেতারা সবাই সিন্ডিকেট করে ফেলেছে। সবাই একই দাম চায়। ঈদের আগের চেয়ে প্রতি সবজিতেই ১০-১৫ টাকা দাম বেড়েছে। এর কমে কেউ বিক্রিই করতে চায় না।’
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
-
২৬ অক্টোবর পর্যন্ত বৈধ চ্যানেলে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
২৮ অক্টোবর, ২০২৪ ১৫:০১ -
সপ্তাহে একদিন রেপোতে ধার পাবে ব্যাংকগুলো
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২২ -
তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা ফিরতে শুরু করেছেন
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৭ ব্যাংক
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৫ -
জানা গেল দেশে রিজার্ভের পরিমাণ
৫ নভেম্বর, ২০২৪ ১০:২২ -
অর্থ পাচারের মাধ্যমে হাসিনা সরকার যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: নিউইয়র্ক টাইমস
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
আকুর দায় পরিশোধ, রিজার্ভ ১৮ বিলিয়নের ঘরে
১২ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী
৩ নভেম্বর, ২০২৪ ১২:১৩ -
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার
৪ নভেম্বর, ২০২৪ ১০:০৮ -
বিশ্বে বাণিজ্যযুদ্ধের শঙ্কা, কমে যেতে পারে জিডিপি
২৬ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
১৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো নভেম্বরের ১৬ দিনে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২১ -
আরও ২৬৫ কোটি তারল্য সহায়তা পেল ৩ ব্যাংক
২০ নভেম্বর, ২০২৪ ১১:১২ -
রেমিট্যান্সে শীর্ষে ঢাকা,পিছিয়ে রংপুর
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৫ -
ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬১ কোটি ডলার
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩১ -
৪২ হাজার কোটি টাকার হিসাব মুছে ফেলল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
বাংলাদেশ বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ
১২ অক্টোবর, ২০২৪ ১০:৩৮ -
তিন মাসে বিদেশি ঋণ এসেছে ৮৪ কোটি ডলার, শোধ ১১২ কোটি ডলার
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
একযোগে ২৪০০ জনের পদোন্নতি সোনালী ব্যাংকে
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
সেপ্টেম্বর পর্যন্ত কোনো কোনো ব্যাংক আমানতের ওপর ১৩ শতাংশের বেশি সুদ দিচ্ছে
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬ -
নগদ টাকা উত্তোলনে গ্রাহকদের ভোগান্তি
৮ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আমিরাত থেকে প্রবাসী আয়ে নতুন ‘চমক’
১৩ অক্টোবর, ২০২৪ ১০:৩৩ -
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১১ মাসের সর্বনিম্ন আগস্টে
১৪ অক্টোবর, ২০২৪ ১১:৫২ -
বিশ্ববাজারে এক সপ্তাহে তেলের দাম ৯ শতাংশ বেড়েছে
৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৭ -
অক্টোবরের শুরুর পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ডলার
৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


