ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- অর্থ ও বানিজ্য
- লাইসেন্স বাতিল হচ্ছে ঈগলু ঘি’র
লাইসেন্স বাতিল হচ্ছে ঈগলু ঘি’র
মানোত্তীর্ণ না হওয়ায় বাতিল করা হচ্ছে আবদুল মোনেম লিমিটেডের মালিকানাধীন মেসার্স ঈগলু ফুড লিমিটেডের ঘি উৎপাদনের লাইসেন্স। লাইসেন্স বাতিলের সব প্রক্রিয়া এরই মধ্যে শেষ করে এনেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসআই)।
বিএসটিআই সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ মে বিএসটিআইয়ের সার্ভিলেন্স টিম বাজার থেকে ‘ঈগলু’ ব্র্যান্ডের ঘিয়ের নমুনা সংগ্রহ করে। ঈগলু ফুড লিমিটেড উৎপাদিত এ ঘিয়ের নমুনার ১২টি প্যারামিটার পরীক্ষা করা হয়।
বাংলাদেশ মান ৯০৮:২০১২ অনুযায়ী এ পরীক্ষা করে বিএসটিআই। এতে দেখা যায়, ঘিয়ের ময়েশ্চার, অ্যাসিড ভ্যালু ও ফ্যাট- এ তিন গুরুত্বপূর্ণ প্যারামিটারে নির্দিষ্ট মান রক্ষায় ব্যর্থ হয়েছে ঈগলু। এর পরিপ্রেক্ষিতে কেন এ ব্র্যান্ডের ঘিয়ের লাইসেন্স বাতিল করা হবে না জানতে চেয়ে প্রতিষ্ঠানটি বরাবর কারণ দর্শানো নোটিস পাঠায় বিএসটিআই। নোটিসটির জবাব গত বছরের ২৯ জুনের মধ্যে জানাতে বলা হয়। একই সঙ্গে বাংলাদেশ মানের সমপর্যায়ের না হওয়ায় ঘি পণ্য বিক্রি ও বিতরণ এবং এর বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারও বন্ধের নির্দেশ দেয়া হয়।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে বর্ণিত বিষয়ে বিএসটিআইকে অবহিত না করলে অথবা সন্তোষজনক জবাব না পেলে কর্তৃপক্ষ বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে বলেও জানানো হয় নোটিসে। কিন্তু প্রতিষ্ঠানটি নিম্নমানের ঘি বাজারজাতের এ অভিযোগ মানতে রাজি না হওয়ায় গত ১৮ ডিসেম্বর খোলাবাজার ও ঈগলু ফুডের শ্যামপুরের কারখানা থেকে আবারো নমুনা সংগ্রহ করা হয়। ওই নমুনা পরীক্ষায়ও উতরাতে ব্যর্থ হয় ঈগলু। পরে বিএসটিআই কর্তৃপক্ষ ঈগলু ব্র্যান্ডের ঘি উৎপাদনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়।
জানতে চাইলে বিএসটিআই পরিচালক (সিএম, অতিরিক্ত) প্রকৌশলী এসএম ইসহাক আলী বলেন, ঈগলু ব্র্যান্ডের ঘিয়ের নমুনা পরীক্ষা করে প্রথম দফায় মান খারাপ পাওয়ায় তাদেরকে সংশোধনের জন্য কারণ দর্শানো নোটিস দেয়া হয়। দ্বিতীয় দফা পরীক্ষায়ও মান খারাপ পাওয়া যায়। এজন্য তাদের লাইসেন্স বাতিল করা হবে। সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে।
এদিকে বিএসটিআইয়ের এ পদক্ষেপের বিপরীতে প্রতিষ্ঠানটি ঘি উৎপাদনই বন্ধ করতে যাচ্ছে বলে জানান মেসার্স ঈগলু ফুডস লিমিটেডের কারখানা ব্যবস্থাপক ইকরাম হোসেন।
তিনি বলেন, বিডিএস ও খাদ্য আইন অনুযায়ী দুটি মান রয়েছে। খাদ্য আইন অনুসরণ করতে গেলে বিএসটিআইয়ের মান অনুসরণ সম্ভব হয় না। এজন্য আর ঘি উৎপাদন করা হবে না বলে কোম্পানির পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু ঈগলু ব্র্যান্ডের ঘি নয়, বাজারে বিক্রি হওয়া অধিকাংশ ঘি-ই মানহীন। রাজধানীসহ দেশের বাজারে বিক্রি হওয়া এসব ঘি ডালডা, সয়াবিন বা পাম তেলের সঙ্গে সুগন্ধি মিশিয়ে তৈরি করা হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাজারে ‘ঘি’ ও ‘বনস্পতি’ নামে বিক্রি হওয়া পণ্যের প্রায় ৮৫ শতাংশই ভেজাল ও মানহীন। এসব পণ্যে দুধের কোনো অস্তিত্বই নেই। ভেজিটেবল ফ্যাট ও পশুর চর্বির সঙ্গে সুগন্ধি মিশিয়ে এসব পণ্য উৎপাদন করা হচ্ছে।
জানা গেছে, ২০০৫ সালে ক্যাব কর্মকর্তারা রাজধানীর মোহাম্মদপুর, শান্তিনগর ও নিউমার্কেট থেকে ১১টি ব্র্যান্ডের ঘি ও দুটি ব্র্যান্ডের বনস্পতির নমুনা সংগ্রহ করেন। পরে তা জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পরীক্ষা করা হয়। এতে ১১টি ব্র্যান্ডের মধ্যে নয়টিতেই ভেজাল পাওয়া যায়।
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
-
২৬ অক্টোবর পর্যন্ত বৈধ চ্যানেলে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
২৮ অক্টোবর, ২০২৪ ১৫:০১ -
সপ্তাহে একদিন রেপোতে ধার পাবে ব্যাংকগুলো
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২২ -
তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা ফিরতে শুরু করেছেন
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৭ ব্যাংক
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৫ -
জানা গেল দেশে রিজার্ভের পরিমাণ
৫ নভেম্বর, ২০২৪ ১০:২২ -
অর্থ পাচারের মাধ্যমে হাসিনা সরকার যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: নিউইয়র্ক টাইমস
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
আকুর দায় পরিশোধ, রিজার্ভ ১৮ বিলিয়নের ঘরে
১২ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী
৩ নভেম্বর, ২০২৪ ১২:১৩ -
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার
৪ নভেম্বর, ২০২৪ ১০:০৮ -
বিশ্বে বাণিজ্যযুদ্ধের শঙ্কা, কমে যেতে পারে জিডিপি
২৬ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
১৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো নভেম্বরের ১৬ দিনে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২১ -
আরও ২৬৫ কোটি তারল্য সহায়তা পেল ৩ ব্যাংক
২০ নভেম্বর, ২০২৪ ১১:১২ -
রেমিট্যান্সে শীর্ষে ঢাকা,পিছিয়ে রংপুর
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৫ -
ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬১ কোটি ডলার
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩১ -
৪২ হাজার কোটি টাকার হিসাব মুছে ফেলল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
বাংলাদেশ বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ
১২ অক্টোবর, ২০২৪ ১০:৩৮ -
তিন মাসে বিদেশি ঋণ এসেছে ৮৪ কোটি ডলার, শোধ ১১২ কোটি ডলার
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
একযোগে ২৪০০ জনের পদোন্নতি সোনালী ব্যাংকে
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
সেপ্টেম্বর পর্যন্ত কোনো কোনো ব্যাংক আমানতের ওপর ১৩ শতাংশের বেশি সুদ দিচ্ছে
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬ -
নগদ টাকা উত্তোলনে গ্রাহকদের ভোগান্তি
৮ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আমিরাত থেকে প্রবাসী আয়ে নতুন ‘চমক’
১৩ অক্টোবর, ২০২৪ ১০:৩৩ -
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১১ মাসের সর্বনিম্ন আগস্টে
১৪ অক্টোবর, ২০২৪ ১১:৫২ -
বিশ্ববাজারে এক সপ্তাহে তেলের দাম ৯ শতাংশ বেড়েছে
৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৭ -
অক্টোবরের শুরুর পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ডলার
৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


