ডায়মন্ড ওয়ার্ল্ডের নতুন শোরুম উদ্বোধন
বিশ্বমানের সেবা ও অনুপম ডিজাইনের অলংকার ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উদ্বোধন করা হল ডায়মন্ড ওয়ার্ল্ডের নতুন শোরুম।
২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় বায়তুল মোকাররম মার্কেটের দ্বিতীয় তলায় ২৬নং দোকানে নতুন একটি শোরুমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইএর পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
শোরুমটির উদ্বোধনী দিনের প্রথম ১০০ জন ক্রেতা পাবেন আকর্ষণীয় ডায়মন্ড উপহার। এছাড়া ২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০১৭ পযর্ন্ত আসন্ন ভ্যালেনটাইন ডে কে আরো রঙ্গিন করার জন্য সারাদেশ ব্যাপী ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিটি শোরুমে ডায়মন্ড জুয়েলারীর উপর ৩০% ছাড় ঘোষণা করা হয়েছে।
বাড়তি আকর্ষণ হিসেবে প্রতিদিন প্রতিটি শোরুমের প্রথম কাস্টমারকে শর্ত সাপেক্ষে ফ্রি ডায়মন্ড তাৎণিক দেয়া হবে। এছাড়াও ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিটি শোরুম থেকে ভাগ্যবান বিজয়ী কাপল নির্বাচিত করে ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে হেলিকাপ্টারে ভ্রমন করানো হবে, তাদেরকে নিয়ে থাকবে বিশেষ আয়োজন।
প্রতিষ্ঠানটির মোহাম্মদপুরস্থ শোরুমের বর্ষপূর্তিতে আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি তারিখে শাখায় আগত কাস্টমারদের জন্য DIAMOND JEWELLERY এর উপর ৩০% DISCOUNT, GOLD JEWELLERY এর MAKING CHARGE FREE
প্রতিষ্ঠানটির কর্নধার দিলীপ কুমার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ড এর লক্ষ্য শুধুই অর্থ উপার্জন করা না, আমাদের একটি সামাজিক দায়বদ্ধতা রয়েছে। যেকোন ঐতিহ্য লালন ও পৃষ্ঠপোষকতার জন্য ভবিষ্যতেও আমরা এধরণের যেকোন আয়োজনে আপনাদের পাশে থাকব। বিজ্ঞপ্তি।


