English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ১৪:১৭

৬৬ প্রতিষ্ঠানকে জাতীয় রফতানি ট্রফি প্রদান

নিজস্ব প্রতিবেদক
৬৬ প্রতিষ্ঠানকে জাতীয় রফতানি ট্রফি প্রদান

দেশের সর্বোচ্চ রফতানি আয়কারী প্রতিষ্ঠানের মাঝে জাতীয় রফতানি ট্রফি ও সনদ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ও বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই  ট্রফি প্রদান করেন।

২০১৩-১৪ অর্থবছরে পণ্যখাতে সর্বোচ্চ রফতানি আয়ের জন্য 'জাবের অ্যান্ড জুবায়ের ফ্রেব্রিক্স'কে জাতীয় স্বর্ণ ট্রফি প্রধান করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ এস এম রফিকুল ইসলাম নোমান প্রধানমন্ত্রীর কাছ থেকে ট্রফি গ্রহণ করেন।

৬৬টি রফতানিকারক প্রতিষ্ঠানকে ২০১৩-১৪ অর্থবছরের জন্য জাতীয় রফতানি ট্রফি ও সনদ প্রদান করা হয়।

২০১৩-১৪ অর্থবছরের পণ্য ও সেবাখাতে ২৯টি রফতানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, ২২টি রফতানিকারক প্রতিষ্ঠানকে রৌপ্য এবং পণ্যখাতে ১৫টি রফতানিকারক প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। ইপিবি'র ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।