English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৬ ২০:৩৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৬৯১তম সভা

অনলাইন ডেস্ক
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৬৯১তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৬৯১তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক মোহাম্মদ ইউনুছ ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ এবং আব্দুল আজিজ।