English Version
আপডেট : ৮ আগস্ট, ২০১৬ ১৫:২৫

বিদ্যুৎ কেন্দ্রে নাশকতা করলে ১০ বছর জেল, জরিমানা ১০ কোটি টাকা

অনলাইন ডেস্ক
বিদ্যুৎ কেন্দ্রে নাশকতা করলে ১০ বছর জেল, জরিমানা ১০ কোটি টাকা

বিদ্যুৎকেন্দ্রে নাশকতা বা ক্ষতিসাধন করা হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হবে। একই সঙ্গে ১০ কোটি টাকা জরিমানা করা হবে। সোমবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিদ্যুৎ আইন ২০১৬ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রে নাশকতা বা ক্ষতিসাধন করা হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হবে। এবং সবনিম্ন ৭ বছরের কারাদণ্ড। পাশাপাশি অর্থদণ্ডও রয়েছে। এর পরিমান ধরা হয়েছে ৭ বছর।