English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৬ ২৩:৫০

ফোর্বস জরীপে বিশ্বের তৃতীয় ধনী এখন অ্যামাজনের মালিক

অনলাইন ডেস্ক
ফোর্বস জরীপে বিশ্বের তৃতীয় ধনী এখন অ্যামাজনের মালিক

ওয়ারেন বাফেটকে সরিয়ে এখন বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীর আসনে বসে আছেন জেফ বেজস। ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, ই কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস বৃহস্পতিবার অর্থ বাজার বন্ধ হওয়ার আগ মুহুর্তে বাফেটকে ছাড়িয়ে যান।

তার মোট অর্থের পরিমান দাড়ায় ৬ হাজার ৩০০ কোটি ডলার। ওই সময় বাফেটের অর্থের পরিমান ছিল ৪০ কোটি ডলার কম।

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান অক্ষুন্ন রেখেছেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। এর পর ২য় অবস্থানে রয়েছে জারার প্রতিষ্ঠাতা আমান্সিও ওর্তেগা।