English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৬ ১৭:২৯

এসবিএসি’র অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
এসবিএসি’র অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৬ এর আয়োজন করে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলীসহ প্রধান কার্যালয়ের পদস্থ কর্মকর্তা এবং ব্যাংকের ৪৭ শাখার শাখা ব্যবস্থাপকগণ।