ইউএস-বাংলা যাত্রীদের জন্য ছাড়
আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা যাত্রী সাধারনের জন্য ভাড়ার উপর বিশেষ ছাড়ের ঘোষণা করেছে। এই সুযোগ ঈদ পূর্ববর্তী জুলাই ১ থেকে ৭ তারিখ এবং ঈদ পরবর্তী জুলাই ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত নির্ধারিত থাকবে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, ঈদ পূর্ববর্তী জুলাই ১ থেকে ৭ তারিখ পর্যন্ত সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর থেকে ঢাকা এবং ঈদ পরবর্তী জুলাই ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত ঢাকা থেকে যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর মাত্র ১ হাজার ৯৯৯ টাকা ওয়ান ওয়ের জন্য ভাড়া নির্ধারন করা হয়েছে।
এখানে উল্লেখ্য যে, ঢাকা থেকে প্রতিদিন যশোর ও সৈয়দপুরে দু’টি ফ্লাইট পরিচালিত হয়। এছাড়া ঢাকা থেকে বরিশাল সপ্তাহে ৪টি ফ্লাইট রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার এবং ঢাকা থেকে রাজশাহী সপ্তাহে ৩টি ফ্লাইট শনি, সোম ও বুধবার পরিচালিত হয়।
বিস্তারিত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৮০৩ এবং ০১৭৭৭৭৭৭৮৯৯-৯০০ নম্বরে যোগাযোগ করুন।
এছাড়া টিকেট রিজার্ভেশনের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ অফিসে যোগাযোগ করুন।


