English Version
আপডেট : ১৮ জুন, ২০১৬ ১৬:২৪

ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘রোযা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। রংপুর জোনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুন) রংপুরের স্থানীয় প্রাইম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জেলা ও দায়রা জজ মো. আনোয়ার হোসেন, বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী, কারামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজিদ হোসাইন।

অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সচিব আবু রেজা মোহা. ইয়াহিয়া, উত্তর জনপদের বিভিন্ন জেলার জনপ্রতিনিধি, রংপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, উলামাসহ রংপুর অঞ্চলের শাখাসমূহের গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।