English Version
আপডেট : ১৫ জুন, ২০১৬ ১৭:৩৫

ত্রিশ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক
ত্রিশ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক

ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এই নোটের পরিমান প্রায় ৩০ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (১৬ জুন) থেকে নতুন নোট বাজারে ছাড়া হবে, যা ৪ জুলাই পর্যন্ত পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট অফিস এবং ২০টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই নতুন নোট ছাড়া হবে। ঈদে নতুন নোটের বেশ কদর। এ বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন টাকার প্রস্তুতি নিয়েছি কেন্দ্রীয় ব্যাংক।

এবার ঈদ উপলক্ষে ৩০ হাজার কোটি টাকার বেশি নতুন নোট মজুদ রাখা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ছাড়া হবে বলে জানা যায়।

শুভঙ্কর সাহা জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপের মাধ্যমে এক ব্যক্তি একবার মাত্র নতুন টাকা সংগ্রহ করতে পারবেন। কেউ আট হাজার ৭০০ টাকার বেশি নতুন নোট সংগ্রহ করতে পারবেন না।

প্রতিজনকে ১০০টি ৫০ টাকা নোটের একটি বান্ডেল, ১০০টি ২০ টাকা নোটের একটি বান্ডেল, ১০০টি পাঁচ টাকার নোটের একটি বান্ডেল এবং ১০০টি দুই টাকা নোটের একটি বান্ডেল দেয়া হবে বলেও জানান তিন।