English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৭:০৩

বাংলাদেশ ব্যাংকের মনিরুজ্জামানকে তলব করেছে দুদক

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের মনিরুজ্জামানকে তলব করেছে দুদক

দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে জিজ্ঞাসাবাদরে জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৬ জুন) দুপুরে দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাকে তলব করে নোটিশ পাঠান।

নোটিশে আগামী ১২ জুন সকাল ১০টায় এস এম মনিরুজ্জামানকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

এস এম মনিরুজ্জামান বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ ও সচিব বিভাগের নির্বাহী পরিচালক-১ হিসেবে কাজ করছেন।