English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ১৫:৩১

এনআরবিসি ও গ্রেভারইনের সঙ্গে চুক্তি

অনলাইন ডেস্ক
এনআরবিসি ও গ্রেভারইনের সঙ্গে চুক্তি

এনআরবিসি ব্যাংক ও হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এনআরবিসি ব্যাংকের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ড কাজী মো. শাফায়েত কবির এবং হোটেল গ্রেভার ইনের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. এস কে মগল জান রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুযায়ী এনআরবিসি ব্যাংকের সকল পরিচালক, কর্মকর্তা এবং কার্ড হোল্ডাররা হোটেল গ্রেভার ইন-এ অবকাশ যাপন করলে বিশেষ সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাফায়েত ওয়াহেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হারুনুর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দীপক কুমার চক্রর্বতীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।