English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১৫:৪৬

রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক
রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ প্রথমবারের মতো ২৯ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। সোমবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, রফতানিতে প্রবৃদ্ধি বেশ ভাল। বিশ্ববাজারে জ্বালানি তেল ও খাদ্য পণ্যের দাম কমেছে। ফলে আমদানি ব্যয় কমেছে। মূলত এসব কারণেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।
 
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গত ২৫ ফেব্রুয়রি ২৮ বিলিয়ন ডলার ছাড়ায়। এর আগে গত বছরের ২৯ অক্টোবর প্রথমবারের মতো তা ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।