English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১৫:৩৬

সুইফট হ্যাকড মাধ্যমে রিজার্ভ চুরি

নিজস্ব প্রতিবেদক
সুইফট হ্যাকড মাধ্যমে রিজার্ভ চুরি
সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) প্ল্যাটফর্ম হ্যাকড করেই বাংলাদেশ ব্যাংকের ৮.১০ কোটি ডলার রিজার্ভ চুরি করা হয়েছে বলে মনে করছে ব্রিটিশ একটি প্রতিষ্ঠান। 
 
সুইফট কর্তৃপক্ষও বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সের কাছে স্বীকার করেছে। বিশ্বের প্রায় ৩ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সফটওয়্যারের মাধ্যমে যুক্ত করে সুইফট। ব্রিটিশ কোম্পানি বিএই সিসটেমস বলছে, সুইট প্ল্যাটফরম ব্যবহার করেই হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হাতিয়ে নিয়েছে। পরে এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে সুইফট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনা সঠিক বলে স্বীকার করে। সুই্ফটের মুখপাত্র নাতাশা দেতেরান বলেছেন, তাদের ক্লায়েন্ট সফটওয়্যারে একটি ম্যালওয়্যার ঢুকানো হয়েছিল। ঘটনাটি তারা পরে নিশ্চিত হয়েছেন।  তিনি বলেন, ওই ম্যালওয়্যারটি অকার্যকর করতে আজ সোমবার ক্লায়েন্ট সফটওয়্যার আপডেট করা হবে। সুইফটে সংযুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হবে বলেও জানান তিনি।