English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১৬:১৪

চীনের ক্যান্টন ফেয়ারে অংশগ্রহন করবে ওয়ালটন

অনলাইন ডেস্ক
চীনের ক্যান্টন ফেয়ারে অংশগ্রহন করবে ওয়ালটন

চীনের ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ ক্যান্টন ফেয়ার মেলায় প্রথমবারের মতো অংশগ্রহন করছে বাংলাদেশি ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এই মেলায় থাকছে ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন। ওই প্যাভিলিয়নে প্রদর্শিত হবে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য।

ওয়ালটন কর্তৃপক্ষের প্রত্যাশা, এ মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের নানা ক্রেতাদের সঙ্গে পরিচয় হবে। তারা ওয়ালটন সম্পর্কে জানতে পারবেন। মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি এ ব্র্যান্ডকে বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দেয়া সহজ হবে।

ফেয়ারে অংশ নিতে ওয়ালটনের ২৮ সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশটির গুয়াংজু প্রদেশে ৫৯ বছর ধরে নিয়মিত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ৫ দিনব্যাপী ১১৯তম আন্তর্জাতিক ক্যানটন ফেয়ার হবে ১৫ এপ্রিল থেকে শুরু ১৯ এপ্রিল পর্যন্ত।

ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরীতে অংশ নিচ্ছে ওয়ালটন। ক্যান্টন ফেয়ারে প্রদর্শিত হবে ওয়ালটন কারখানায় তৈরি ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যসমূহ। এর মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রিচার্জেবল ফ্যান, ইলেকট্রিক সুইস, সকেট, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডার, এসিড লেড রিচার্জেবল ব্যাটারিসহ অন্যান্য পণ্য।