English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১৯:২৫

রিজার্ভ চুরি: আরও সাড়ে ৮ লাখ ডলার ফেরত

অনলাইন ডেস্ক
রিজার্ভ চুরি: আরও সাড়ে ৮ লাখ ডলার ফেরত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের আরও সাড়ে ৮ লাখ ডলার ফেরত দিয়েছেন ফিলিপাইনের আলোচিত ব্যবসায়ী কিম অং।

গণমাধ্যম ইনকোয়ারারের তথ্য মতে, সোমবার (৪ এপ্রিল) তার আইনজীবীর মাধ্যমে তিনি এ অর্থ ফিলিপাইনের মুদ্রা পাচার কর্তৃপক্ষের (এএমএলসি) কাছে ফেরত দেন। এর আগে গত ৩১ মার্চ কিম অং ৪৬ লাখ ডলার অর্থ ফেরত দিয়েছিলেন। ফলে দু’দফায় তিনি সাড়ে ৫৪ লাখ ডলার ফেরত দিলেন।

গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন ডলার সুইফট কোড হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয়ে যায়। চুরি হওয়া অর্থের মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের জুপিটার শাখায় জমা হয়। ব্যাংকের ওই শাখায় একাউন্ট খোলাসহ অর্থ চুরির অন্যতম হোতা হিসাবে ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম অংকে বিবেচনা করা হচ্ছে।