English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ১৬:২২

ইউসিবিএলে চিপ ও পিন কার্ড উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
ইউসিবিএলে চিপ ও পিন কার্ড উদ্বোধন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) গত ২৮ মার্চ ব্যাংকের কর্পোরেট অফিসে চিপ ও পিন কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে।

সর্বাধুনিক চিপ ও পিন প্রযুক্তির এ আন্তর্জাতিক মানের কার্ডগুলো গ্রাহকের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করবে বলে ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, মীর্জা মাহমুদ রফিকুর রহমান এবং এ ই আব্দুল মুহাইমেন।

এছাড়া উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আজম, মো. সোহরাব মুস্তাফা, গোলাম আউলিয়া এবং আরিফ কাদরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।