English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১৬:২৫

মেট্রোরেল বাস্তবায়নে ৫৬৭ কোটি টাকার চুক্তি

নিজস্ব প্রতিবেদক
মেট্রোরেল বাস্তবায়নে ৫৬৭ কোটি টাকার  চুক্তি

আগামী এপ্রিলের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তাই মেট্রোরেল বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি উন্নয়ন, পাইলিং, মাটি ভরাট কাজের জন্য ৫৬৭ কোটি ৬ লাখ ৭৪ হাজার ৪০৯ কোটি টাকার চুক্তি সই করেছে সরকার।

রাজধানীর হোটেল সোনারগাঁয়ে রবিবার এ চুক্তি সাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিটের প্রকল্প পরিচালক মো. মোফাজ্জল হোসেন ও জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানির জেনারেল ম্যানেজার হিরোশ আসাকামি চুক্তিতে সাক্ষর করেন।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের রুট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। এর কারণে শব্দদূষণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ক্ষতি হওয়ার প্রশ্ন উঠেছে। তবে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মেট্রোরেল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। যেখানে মেট্রোরেলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে শব্দদূষণ সহনীয় পর্যায়ে থাকবে।

বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেল আছে বলে জানান মন্ত্রী। সেখানে কোন প্রশ্ন উঠেনি। কিন্তু আমাদের দেশে উঠেছে। এটি নিয়ে রাজনীতি হয়েছে। সব জায়গায় রাজনীতি করা দুঃখজনক বলে মন্তব্য করেন মন্ত্রী।