English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১৯:৫৮

ডেপুটি গভর্নর নিয়োগের বিজ্ঞপ্তি ২৮ মার্চ

অনলাইন ডেস্ক
ডেপুটি গভর্নর নিয়োগের বিজ্ঞপ্তি ২৮ মার্চ

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগের বিজ্ঞপ্তি আগামী ২৮ মার্চ দেয়া হবে বলে জানিয়েছেন সার্চ কমিটির প্রধান ড. কাজী খলিকুজ্জমান।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গভর্নরের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি আরো বলেন, ডেপুটি গভর্নর পদে নিয়োগ পেতে প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৩-ই এপ্রিল পর্যন্ত।

ড. কাজী খলিকুজ্জমান আরো বলেন, ‘আগামী সোমবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেখা যাবে। তারপর দরখাস্ত আসবে। ১৩ তারিখ পর্যন্ত আমরা সময় দিয়েছি। এরপর আমরা আবার বসবো। আমরা বাংলাদেশ ব্যাংকের যে যে দায়িত্ব তাদের পালন করতে হবে, যারা ওই কাজে সবচেয়ে বেশি দক্ষ তাদেরকেই আমরা সুপারিশ করার চেষ্টা করব। আমরা কোন সুপারিশকৃত প্রার্থীকে সুপারিশ করব না।’