English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ২০:১৫

নিরাপত্তায় স্বার্থে সব ব্যাংক একসঙ্গে কাজ করবে

নিজস্ব প্রতিবেদক
নিরাপত্তায় স্বার্থে সব ব্যাংক একসঙ্গে কাজ করবে

তথ্যপ্রযুক্তির নিরাপত্তায় বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য ব্যাংকগুলো একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা।

সোমবার সকালে গভর্নরের সঙ্গে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ-এর (এবিবি) নেতাদের অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকের বিষয়ে শুভঙ্কর সাহা বলেন, ব্যাংকের প্রধান নির্বাহীরা গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এবং  আগামী দিনগুলোতে তথ্যপ্রযুক্তির নিরাপত্তায় বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ প্রসঙ্গে এবিবির সাবেক সভাপতি আলী রেজা ইফতেখার বলেন, নতুন গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। ব্যাংকগুলোতে আইটি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সে বিষয়টি গভর্নরকে অবহিত করা হয়েছে।