English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১৬:২২

সোনালী ব্যাংক থেকে পদত্যাগ করেছেন ফজলে কবির

নিজস্ব প্রতিবেদক
সোনালী ব্যাংক থেকে পদত্যাগ করেছেন ফজলে কবির

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর দেশে ফিরে প্রথম কার্যদিবসে সোনালী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ফজলে কবির।

রোববার সোনালী ব্যাংকের কোম্পানি সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র জমা দেন তিনি। এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেন ফজলে কবির।

এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত বলেন, স্যার আজ বোর্ড মিটিং-এ অংশগ্রহণ করেছেন। যেহেতু তিনি গভর্নর হচ্ছেন তাই স্বাভাবিকভাবে তিনি আমাদের পর্ষদে থাকছেন না।

রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মঙ্গলবার ড. আতিউর রহমান গভর্নর পদ থেকে পদত্যাগ করেন। পরদিন সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান।