English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ০৯:০৭

আজ থেকে অফিস করবেন নতুন গভর্নর

নিজস্ব প্রতিবেদক
আজ থেকে অফিস করবেন নতুন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির আজ থেকে অফিস করবেন।গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে নিয়োগ তিনি।

এরআগে ফজলে কবির সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। ব্যাংকের কাজে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাকে নিয়োগ দেয়া হয়।

পরে বৃহস্পতিবার দেশে ফিরেন তিনি। এসময় বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের এই নতুন গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ উদ্ধার ও পুরো ঘটনা তদন্ত করে বের করাই তার প্রধান কাজ হবে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার জেরে ১৫ মার্চ সাবেক গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করলে তাকে নিয়োগ দেয় অর্থমন্ত্রণালয়।