English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫২

দেশের ৯ ব্যাংকে সেবা দিচ্ছে টিমিনস

নিজস্ব প্রতিবেদক
দেশের ৯ ব্যাংকে সেবা দিচ্ছে টিমিনস

বাংলাদেশের ৯ ব্যাংকের প্রায় ২৮০০ শাখায় টিমিনস কোর ব্যাংকিং সেবা দিচ্ছে। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে টিমিনসের এশিয়া প্যাসেফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন ফ্রিক বলেন, বিশ্বব্যাপী ৪০টি দেশে টিমিনস কোর ব্যাংকিং সেবা দেয়। এতে ব্যবহার করা হয় আইবিএম প্রযুক্তি। বাংলাদেশের ৯ ব্যাংকের প্রায় ২৮০০ শাখায় এ সেবা দেওয়া হয়। বিশ্বব্যাপী আর্থিক লেনদেন নিশ্চিত করতে টিমিনস কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশের ৬০ ভাগ লোক ব্যাংকিং সেবা পায় না। অথচ এই দেশের বাজার বড়। আমরা মনে করি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আমাদের অবদান রাখার সুযোগ রয়েছে। আমরা ২৪ ঘণ্টা ননস্টপ সার্ভিস দিয়ে থাকি। যা দিয়ে আর্থিক নিরাপত্তা সুসংহত করা যায়।

সংবাদ সম্মলনে উপস্থিতি ছিলেন ফরথনেট ডাটা সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রি সেটিজসো।