English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৫৯

শাহজালাল ও সিএনএসের মধ্যে চুক্তি

অনলাইন ডেস্ক
শাহজালাল ও সিএনএসের মধ্যে চুক্তি

অনলাইনে মোটরযানের রেজিস্ট্রেশন ফি ও ট্যাক্স জমাদানের বিষয়ে সম্প্রতি কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেডের (সিএনএস) প্রধান কার্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং বিআরটিএ’র পক্ষে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেডের (সিএনএস) মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

উক্ত চুক্তির ফলে মোটরযানের মালিকগণ তাদের রেজিস্ট্রেশন ফি ও ট্যাক্স শাহজালাল ইসলামী ব্যাংকের সব শাখাতে জমা দিতে পারবেন।

শাহজালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন ও কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড (সিএনএস)-এর পরিচালক মো. ইকরাম ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিএনএসের ব্যবস্থাপনা পরিচালক মুনির-উজ-জামান চৌধুরী ও কর্পোরেট স্ট্র্যাটেজিস্ট ও ন্যাশনাল কনসালট্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ টি এম জিয়াউল হাসান, শাহজালাল ব্যাংকের আইটি বিভাগের এসএভিপি খন্দকার বেদোরা মাহবুব এবং বিজনেস ডেভলপমেন্ট অ্যান্ড লাইবিলিটি মার্কেটিং বিভাগের এভিপি মো. ফকরুল ইসলাম উপস্থিত ছিলেন।