English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:২২

তেলের দাম না কমানোয় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক
তেলের দাম না কমানোয় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি

বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম কমার পরও বাংলাদেশের বাজারে দাম না কমানোয় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে জ্বালানী তেলের দাম কামানো যায় কিনা এ বিষয়ে পর্যালোচনা করার সুপারিশ করে কমিটি।

তবে জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক জ্বালানী তেলের দাম কমানোর বিষয়ে দ্বিমত পোষণ করে বলেন, ‘জ্বালানী তেলের দাম না কমিয়ে সার ও আবাসিক এলাকায় বিদ্যুতের দাম কমালে সাধারণ মানুষ তেলের মূল্যে হ্রাসের সরাসরি সুবিধা পাবে’। সংসদ ভবনে বধুবার অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম. আবদুল লতিফ, আ.ফ.ম বাহাউদ্দিন (নাছিম), এ.বি.এম রুহুল আমিন হাওলাদার এবং বেগম নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশ নেন।