English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:১৫

ডেপুটি তিন গভর্নরের মেয়াদ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
ডেপুটি তিন গভর্নরের মেয়াদ বৃদ্ধি

বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের (ডিজি) নিয়োগ চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এরা হলেন- নাজনীন সুলতানা, আবু হেনা মো: রাজী হাসান ও সিতাংশু কুমার সুর চৌধুরী।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়েরে তিনটি পৃথক প্রজ্ঞাপনে নিয়োগের মেয়াদ বাড়ানো কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিজি হিসেবে তিনজনের চুক্তির মেয়াদ তাদের নিজেদের বয়স বাষট্টি বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাড়ানো হল। এ হিসেবে নাজনীন সুলতানা চলতি বছরের ১৪ জুলাই, রাজী হাসান ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ও সুর চৌধুরী একই বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ডিজির দায়িত্ব পালন করবেন।

তবে মেয়াদ বাড়ানো ক্ষেত্রে পূর্বের চুক্তির শর্ত অপরিবর্তিত রেখে নতুন চুক্তি সম্পাদন করতে হবে। এ মেয়াদ বাড়ানো ডিজিদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।