ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- অর্থ ও বানিজ্য
- রাষ্ট্রায়ত্ত পাটকল হোল্ডিং কোম্পানি হচ্ছে
রাষ্ট্রায়ত্ত পাটকল হোল্ডিং কোম্পানি হচ্ছে
রাষ্ট্রায়ত্ত ২৬ পাটকলের পুঞ্জীভূত দায় বাড়ছে। ২০১১ সালে এ দায় ৫০০ কোটি টাকা থাকলেও এখন দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ কোটি টাকায়। গত পাঁচ বছরে দায় বেড়েছে ১ হাজার ৩০০ কোটি টাকা। এ কারণে পাটকলগুলোকে হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের কথা ভাবছে সরকার। কোম্পানিতে রূপান্তরের পর যেসব পাটকল লোকসান করবে, সেগুলো পর্যায়ক্রমে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। আগামী মাসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, অর্থ সচিব, বস্ত্র ও পাট সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি মালিকানাধীন পাটকলগুলোর বিদ্যমান সমস্যা নিয়ে ২০১১ সালে সরকারের সঙ্গে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) একটি চুক্তি হয়। ওই চুক্তি অনুয়ায়ী সংস্থার নিয়ন্ত্রণাধীন ২৬টি পাটকলকে পর্যায়ক্রমে হোল্ডিং কোম্পানিতে রূপান্তর করার বিষয়ে সিদ্ধান্ত হয়। কিন্তু এ চুক্তি পাঁচ বছরেও বাস্তবায়ন হয়নি। গতকালের বৈঠকে আগের চুক্তি অনুয়ায়ী প্রথমে পাঁচটি পাটকলকে হোল্ডিং কোম্পানিতে রূপান্তর করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। তবে কওমী ও পিপলস জুট মিলস বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে চালানোর সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, লোকসান দেয়া পাটকলগুলোর সার্বিক পরিস্থিতি উন্নতির বিষয়ে অর্থ মন্ত্রণালয় সবসময় বিরোধিতা করে এলেও রাজনৈতিক চাপে সেগুলো চালু রাখার সিদ্ধান্ত নেয় সরকার। প্রত্যেকটি পাটকলে প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক থাকা সত্ত্বেও বিগত সময়ে প্রতিটি সরকারই নতুন করে শ্রমিক নিয়োগ দিয়েছে। ফলে ওইসব পাটকলে এসব অতিরিক্ত শ্রমিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। এতে বিজেএমসির দেনার পরিমাণ দিন দিন বাড়ছে। এছাড়া পুরনো যন্ত্রপাতি, ভুয়া শ্রমিক, অনিয়ম ও দুর্নীতির কারণে পাটকলগুলো বছরের পর বছর লোকসান দিয়ে আসছে।
সরকারি পরিসংখ্যান থেকে দেখা যায়, গত ২০১৩-১৪ অর্থবছরে বিজেএমসি লোকসান দিয়েছে ৪৯৭ কোটি টাকা। আর ২০১৪-১৫ অর্থবছর প্রতিষ্ঠানটি লোকসান করে ৬৪০ কোটি টাকা। এ লোকসান কাটিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার স্বার্থে প্রতি অর্থবছরই ভর্তুকি দিচ্ছে সরকার। বর্তমান পরিপ্রেক্ষিতে সংস্থার পক্ষে এ অর্থ জোগান দেয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর পেনশনে যাওয়া শ্রমিকরা প্রতিদিনই প্রতিমন্ত্রী, বিজেএমসিসহ সংশ্লিষ্টদের কাছে ধরনা দিচ্ছেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থের অভাবে সরকারি মালিকানাধীন পাটকলগুলোর পেনশনে যাওয়া বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী পেনশন ও গ্র্যাচুইটির টাকা পাচ্ছেন না। পাট ও বস্ত্র মন্ত্রণালয় বলেছে, পেনশনে যাওয়া প্রায় ছয় হাজার শ্রমিক-কর্মচারীর পেনশন ভাতার পাওনা মেটাতে প্রায় ৩০০ কোটি টাকার প্রয়োজন। পেনশনের পাওনা পরিশোধসহ এ খাতের সমস্যা মেটাতে প্রয়োজন ১ হাজার ৮০০ কোটি টাকা।
উল্লেখ্য, দেশে এখন ২৬টি সরকারি পাটকল আছে। সব মিলিয়ে কাজ করেন ৮০ হাজার শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা। তাদের বেতন পরিশোধে প্রতি মাসে সংস্থার ব্যয় হয় ৬০ কোটি টাকা।
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
-
২৬ অক্টোবর পর্যন্ত বৈধ চ্যানেলে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
২৮ অক্টোবর, ২০২৪ ১৫:০১ -
সপ্তাহে একদিন রেপোতে ধার পাবে ব্যাংকগুলো
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২২ -
তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা ফিরতে শুরু করেছেন
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৭ ব্যাংক
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৫ -
জানা গেল দেশে রিজার্ভের পরিমাণ
৫ নভেম্বর, ২০২৪ ১০:২২ -
অর্থ পাচারের মাধ্যমে হাসিনা সরকার যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: নিউইয়র্ক টাইমস
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
আকুর দায় পরিশোধ, রিজার্ভ ১৮ বিলিয়নের ঘরে
১২ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী
৩ নভেম্বর, ২০২৪ ১২:১৩ -
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার
৪ নভেম্বর, ২০২৪ ১০:০৮ -
বিশ্বে বাণিজ্যযুদ্ধের শঙ্কা, কমে যেতে পারে জিডিপি
২৬ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
১৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো নভেম্বরের ১৬ দিনে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২১ -
আরও ২৬৫ কোটি তারল্য সহায়তা পেল ৩ ব্যাংক
২০ নভেম্বর, ২০২৪ ১১:১২ -
রেমিট্যান্সে শীর্ষে ঢাকা,পিছিয়ে রংপুর
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৫ -
ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬১ কোটি ডলার
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩১ -
৪২ হাজার কোটি টাকার হিসাব মুছে ফেলল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
বাংলাদেশ বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ
১২ অক্টোবর, ২০২৪ ১০:৩৮ -
তিন মাসে বিদেশি ঋণ এসেছে ৮৪ কোটি ডলার, শোধ ১১২ কোটি ডলার
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
একযোগে ২৪০০ জনের পদোন্নতি সোনালী ব্যাংকে
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
সেপ্টেম্বর পর্যন্ত কোনো কোনো ব্যাংক আমানতের ওপর ১৩ শতাংশের বেশি সুদ দিচ্ছে
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬ -
নগদ টাকা উত্তোলনে গ্রাহকদের ভোগান্তি
৮ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আমিরাত থেকে প্রবাসী আয়ে নতুন ‘চমক’
১৩ অক্টোবর, ২০২৪ ১০:৩৩ -
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১১ মাসের সর্বনিম্ন আগস্টে
১৪ অক্টোবর, ২০২৪ ১১:৫২ -
বিশ্ববাজারে এক সপ্তাহে তেলের দাম ৯ শতাংশ বেড়েছে
৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৭ -
অক্টোবরের শুরুর পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ডলার
৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


