English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:২৩

গভর্ণরের সঙ্গে বিএমবি'র সদস্যদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
গভর্ণরের সঙ্গে বিএমবি'র সদস্যদের সাক্ষাৎ

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন’র (বিএমবিএ) নবনির্বাচিত সদস্যরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচিত সদস্যরা গভর্নরের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন- ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক সায়েদুর রহমান, এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।

এ ছাড়া এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন মজুমদার, সিটিজেন সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহিদ আহমেদ চৌধুরী, এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সারোয়ার ভুঁইয়া, বিএমএসএল ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াদ মতিন ও সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম এবং বিএমবিএ’র সদস্য প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মোশাররফ হোসেন এফসিএ উপস্থিত ছিলেন।

সম্প্রতি বিএমবিএ’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১৬-১৭ মেয়াদের জন্য ১১ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয়।