English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৪:৫০

বিশ্বে চার কারণে খাদ্যর মূল্য কমছে

নিজস্ব প্রতিবেদক
বিশ্বে চার কারণে খাদ্যর মূল্য কমছে

বিশ্বব্যাপী চার কারণে  মূল্য কমছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রথমত- চাহিদার চেয়ে সরবরাহ বেশি, দ্বিতীয়ত- প্রবৃদ্ধিতে ভাটা, তৃতীয়ত- মার্কিন ডলারের মূল্য শক্তিশালী হওয়া এবং চতুর্থত- অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় খাদ্যপণ্যের দাম কমছে। এসব কারণে চলতি বছরে বৈশ্বিক খাদ্যমূল্য আরও কমে আসবে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ক্রুড অয়েলের দাম গত বছরের অক্টোবর থেকে জানুয়ারি মধ্য সময় নাগাদ প্রতি ব্যারেলে ৫১ ডলার থেকে ৩০ ডলারে নেমে গেছে। ২০১৫ সালের পুরো বছরে তার আগের বছরের চেয়ে কমেছে ৪৫ শতাংশ। একই সঙ্গে জ্বালানি তেলের সঙ্গে সম্পৃক্ত নয় এমন পণ্যের দামও কমে গেছে ১৫ শতাংশ।