ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- অর্থ ও বানিজ্য
- অর্থমন্ত্রী পৌনে ২ কোটি টাকার সম্পদের মালিক
অর্থমন্ত্রী পৌনে ২ কোটি টাকার সম্পদের মালিক
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ১ কোটি ৭৪ লাখ টাকার সম্পদ রয়েছে। আর এবার তিনি আয়কর দিয়েছেন ৫৫ হাজার ৮৭০ টাকা। সচিবালয়ে গতকাল বুধবার অনলাইনে ব্যক্তিগত আয়কর প্রদান শেষে সাংবাদিকদের কাছে নিজেই এ তথ্য দেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী কর অঞ্চল-৮-এর করদাতা। তাঁর আয়কর দেওয়ার সময়ে কর অঞ্চলটির কমিশনার জিয়া উদ্দিন মাহমুদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একমাত্র এ কর অঞ্চলেই অনলাইনে আয়কর রিটার্ন বা বিবরণী দাখিল করা যায়। আবুল মাল আবদুল মুহিত জানান, গত বছর তাঁর আয় ছিল ১ কোটি ৭০ লাখ টাকা। এবারে তা ৪ লাখ টাকার কিছু বেশি বেড়েছে। অর্থমন্ত্রী এ বছরে মোট ১ লাখ ১৭ হাজার ৫৩৩ টাকা কর দিয়েছেন। এর মধ্যে ফেরত পেয়েছেন ৬১ হাজার ৬৬৩ টাকা। কারণ, তাঁর প্রকৃত আয়কর এসেছে ৫৫ হাজার ৮৭০ টাকা। মুহিত জানান, ১৯৯৫ সাল থেকে তিনি দেশে নিয়মিত আয়কর দিচ্ছেন। এর আগে দেশে ১৯৫৫ সালে প্রথম ও ১৯৬০ সালে দ্বিতীয়বার আয়কর দিয়েছিলেন। মাঝখানে দীর্ঘদিন বিদেশে থাকায় সেখানেই তিনি কর দেন। অর্থমন্ত্রী জানান, নানা ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর বিবরণী দাখিল করতে পারেননি। গত ৩০ নভেম্বর এক মাসের সময় চেয়ে তিনি আবেদন করেন। আর রিটার্ন দাখিল করলেন গতকাল। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কিছুটা কাটছাঁট হতে পারে বলে ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। তবে বাজেট ঘাটতি বাড়বে না বলে মনে করেন তিনি। অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল—বিভিন্ন কারণে সরকারের ব্যয় বেড়ে যাওয়ায় বাজেট ঘাটতি বাড়বে কি না। জবাবে তিনি বলেন, ঘাটতি ৫ শতাংশের মধ্যেই থাকবে। কারণ, সেটা তো আগে থেকেই ঠিক করা। এরপরও যদি কিছু ঘাটতি থাকে, তাহলে হয়তো এডিপিতে কিছুটা কাটছাঁট হবে। অর্থমন্ত্রী বলেন, ‘ওখান থেকেই একটু কমতে পারে। সেটা এখনই বলছি না, ফেব্রুয়ারিতে সংশোধিত বাজেটের সময় দেখা যাবে।’ তবে তিনি এও বলেন, মাতারবাড়ীর মতো প্রকল্প বাস্তবায়ন করতে হলে এডিপির ব্যয় না-ও কমতে পারে। কারণ, এখানে অনেক অর্থ ব্যয় হবে। গত অর্থবছরে এডিপির আকার ৬৩ হাজার কোটি টাকা থাকলেও এবার তা বেড়ে প্রায় ১ লাখ কোটি টাকা হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। মুহিত বলেন, রাজস্ব আদায়ে গত অক্টোবর পর্যন্ত একটু ধীর গতি ছিল। তবে নভেম্বরে পরিস্থিতি অনেক ভালো হয়েছে
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
-
২৬ অক্টোবর পর্যন্ত বৈধ চ্যানেলে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
২৮ অক্টোবর, ২০২৪ ১৫:০১ -
সপ্তাহে একদিন রেপোতে ধার পাবে ব্যাংকগুলো
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২২ -
তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা ফিরতে শুরু করেছেন
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৭ ব্যাংক
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৫ -
জানা গেল দেশে রিজার্ভের পরিমাণ
৫ নভেম্বর, ২০২৪ ১০:২২ -
অর্থ পাচারের মাধ্যমে হাসিনা সরকার যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: নিউইয়র্ক টাইমস
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
আকুর দায় পরিশোধ, রিজার্ভ ১৮ বিলিয়নের ঘরে
১২ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী
৩ নভেম্বর, ২০২৪ ১২:১৩ -
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার
৪ নভেম্বর, ২০২৪ ১০:০৮ -
বিশ্বে বাণিজ্যযুদ্ধের শঙ্কা, কমে যেতে পারে জিডিপি
২৬ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
১৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো নভেম্বরের ১৬ দিনে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২১ -
আরও ২৬৫ কোটি তারল্য সহায়তা পেল ৩ ব্যাংক
২০ নভেম্বর, ২০২৪ ১১:১২ -
রেমিট্যান্সে শীর্ষে ঢাকা,পিছিয়ে রংপুর
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৫ -
ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬১ কোটি ডলার
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩১ -
৪২ হাজার কোটি টাকার হিসাব মুছে ফেলল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
বাংলাদেশ বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ
১২ অক্টোবর, ২০২৪ ১০:৩৮ -
তিন মাসে বিদেশি ঋণ এসেছে ৮৪ কোটি ডলার, শোধ ১১২ কোটি ডলার
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
একযোগে ২৪০০ জনের পদোন্নতি সোনালী ব্যাংকে
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
সেপ্টেম্বর পর্যন্ত কোনো কোনো ব্যাংক আমানতের ওপর ১৩ শতাংশের বেশি সুদ দিচ্ছে
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬ -
নগদ টাকা উত্তোলনে গ্রাহকদের ভোগান্তি
৮ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আমিরাত থেকে প্রবাসী আয়ে নতুন ‘চমক’
১৩ অক্টোবর, ২০২৪ ১০:৩৩ -
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১১ মাসের সর্বনিম্ন আগস্টে
১৪ অক্টোবর, ২০২৪ ১১:৫২ -
বিশ্ববাজারে এক সপ্তাহে তেলের দাম ৯ শতাংশ বেড়েছে
৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৭ -
অক্টোবরের শুরুর পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ডলার
৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


