English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ১৮:৩৭

ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষণ করবেন আবুল কাশেম

নিজস্ব প্রতিবেদক
ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষণ করবেন আবুল কাশেম

অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ক্রমাবনতি হওয়ায় বেসরকারি ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  এই ব্যাংকটিকে পর্যবেক্ষণ করবেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহা ব্যবস্থাপক এ এন এম আবুল কাশেম।

নতুন ৯টি ব্যাংকের মধ্যে এই প্রথম একটি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হলো।

এ এন এম আবুল কাশেম ফারমার্স ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা, অডিট কমিটির সভা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকবেন। এবং ব্যাংকিং সব কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা দ্যাঢাকাপোষ্ঠ.কমকে বলেন, ব্যাংকটির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় অবনতি ঘটায় কারনে এ পর্যবেক্ষক নিয়োগ দেয়া হলো।