English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৫

প্রতিবাদকারী কর্মকর্তাদের উপর ক্ষুব্ধ গভর্নর

নিজস্ব প্রতিবেদক
প্রতিবাদকারী কর্মকর্তাদের উপর ক্ষুব্ধ গভর্নর

অষ্টম বেতন কাঠামোতে বৈষম্যের প্রতিবাদকারীদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়।

রোববার ব্যাংকের কেয়ারটেকার পদমর্যদার এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন গভর্নর।

বৈঠক সূত্রে জানা যায়, প্রধান কার্যালয়ের মূল ফটকের সামনে কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন গভর্নর। এ সময় তিনি আন্দোলনকারীদের ধরিয়ে দিতে নির্দেশনা দেন বলে জানা যায়।

এ বৈঠকে গভর্নর ছাড়াও ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক আহমেদ জামান উপস্থিত ছিলেন। এছাড়া কাউন্সিলের পক্ষে সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক শাহরিয়ার সিদ্দিকী উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের উধ্বতন এক কর্মকর্তা জানান, রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটকে অবস্থান নেন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে আন্দোলনরত কর্মকর্তারা। এসময় কেন্দ্রীয় ব্যাংকের কর্মরত কেয়ারটেকার ফকির উদ্দিন হাফেজ (৫০) প্রধান কার্যালয়ে ঢুকতে চাইলেও বাধা দেয়া হয়। এক পর্যায়ে তিনি স্ট্রোক করেন। এরপর ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় মূল ভবনের লিফট বন্ধ করে দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতে গর্ভনর অফিসার ওয়েলফেয়ার কাউন্সিলের নেতাদের ডেকে পাঠান।