English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৬ ১৫:৪৯

সাপ্তাহিক লুজারের শীর্ষে রয়েছে কেয়া

অনলাইন ডেস্ক
সাপ্তাহিক লুজারের শীর্ষে রয়েছে কেয়া

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস। গেল সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৭.৮১ শতাংশ।

তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে কোম্পানিটি গড়ে ১ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ১৯ লাখ ১৮ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের ১৪.১৯ শতাংশ দর কমেছে। এই কোম্পানিটি গড়ে ১১ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ হাজার টাকা।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ওয়েস্টার্ন মেরিন শিপইয়র্ড লিমিটেড, যমুনা অয়েল, রহিমা ফুড, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, সোনারগাঁও টেক্সটাইল এবং হামিদ ফেব্রিকস।