English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০২৪ ১৪:১৩

আওয়ামী লীগের জনসভার কারণে বন্ধ থাকবে যেসব সড়ক

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের জনসভার কারণে বন্ধ থাকবে যেসব সড়ক

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর কলাবাগান মাঠে আজ সোমবার জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচনী এই জনসভা উপলক্ষে সড়কে ডাইভারশন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বিকেল ৩টা থেকে ধানমন্ডির কলাবাগান মাঠে শুরু হতে যাওয়া আওয়ামী লীগের জনসভার কারণে যেসব সড়কে ডাইভারশন করেছে ট্রাফিক বিভাগ।

১. সাইন্সল্যাব ক্রসিং; ২. পান্থপথ ক্রসিং; ৩. ধানমন্ডি ২৭নং রোড ক্রসিং; ৪. ধানমন্ডি ৩নং রোড ক্রসিং।

- মিরপুরের গাবতলী থেকে রাসেল স্কয়ার ও আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া এভিনিউ হতে ধানমন্ডি ২৭নং রোডে ডানে মোড় নিয়ে শংকর-ঝিগাতলা-সাইন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।

- নিউমার্কেট ও সাইন্সল্যাব হতে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২নং রোডে বামে মোড় নিয়ে ঝিগাতলা-শংকর-ধানমন্ডি ২৭নং রোড হয়ে গন্তব্যে পৌঁছাবে।

- রেইনবো, এফডিসি হতে রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন সোনারগাঁও ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে। রাজধানীবাসীর সুবিধার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে বিষয়টি প্রচার করা হয়েছে।