ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
ফখরুল-অলির বৈঠক, আসতে পারে নতুন ঘোষণা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুদ্ধদ্বার বৈঠক করেছেন এলডিপির সভাপতি কর্নেল অব. অলি আহমদ বীর বিক্রমের সঙ্গে। গত রোববার (২০ ফেব্রুয়ারি) কর্নেল অলির মহাখালী ডিওএইচএসের বাসায় ওই বৈঠক হলেও উভয়পক্ষের কেউ বিষয়টি গণমাধ্যমকে জানায়নি।
সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারের বাইরে থাকা রাজনৈতিক দলগুলো নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ শুরু করেছে বিএনপি।
ইতোমধ্যে অন্তত ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছেন দলটির নেতারা। এরই অংশ হিসেবে ২০ দলীয় জোটের শরীক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
জানা গেছে, আগামী শুক্রবারের (২৫ ফেব্রুয়ারি) মধ্যে আরও বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনায় বসবে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। এরপর ২৭ ফেব্রুয়ারি একটি প্লাটফর্মের ঘোষণা আসতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বাংলানিউজকে জানান, তাদের মতে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনই ছিল দেশের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। ওই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়। ওই দিনটি স্মরণ করতে সেদিন একটি আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। ওই আলোচনা সভা থেকে বৃহত্তর একটি প্লাটফর্মের ঘোষণা আসতে পারে।
রোববার রাতে অলি আহমদের ডিওএইচএসের বাসায় সাড়ে ৩ ঘণ্টার ওই অনানুষ্ঠানিক বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
সূত্র জানায়, বৈঠকে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আগামী দিনে একসঙ্গে পথ চলার বিষয়ে দুই দলের নেতারাই অঙ্গীকার করেছেন। বিএনপি নেতারা আন্দোলন ও বৃহত্তর ঐক্যের বিষয়ে অলি আহমদের পরামর্শসহ সহযোগিতা চেয়েছেন। তিনিও আগামী দিনে একসঙ্গে কাজ করবেন বলে বিএনপি নেতাদের আশ্বস্ত করেছেন।
জানতে চাইলে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ বাংলানিউজকে বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা আমার বাসায় এসেছিলেন। তাদের সঙ্গে দেশের রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।
এলডিপি থেকে বেরিয়ে যাওয়া আব্দুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে গঠিত এলডিপিকে ২০ দলীয় জোটে রাখার বিষয়ে জানতে চাইলে কর্নেল অলি বলেন, তাদের জোটে রাখা না রাখা বিষয়টি এরকম না। আমি বলেছি, শাহাদাত হোসেন সেলিমকে এলডিপি থেকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং সে যদি জোটে থাকে তাহলে সেখানে আমি বসতে পারি না। বিষয়টি তারা বিবেচনা করবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি বাস্তবায়ন দীর্ঘ সময়ের ব্যাপার। এর চেয়ে এখনই জাতীয় সরকারের দাবিতে আন্দোলন করা উচিত।
এদিকে শাহাদাত হোসেন সেলিম বাংলানিউজকে বলেন, এ ধরনের দাবি কর্নেল অলির রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে। ২০ দলীয় জোটে কোন দলকে রাখবে, রাখবে না সেটা বিএনপি সিদ্ধান্ত দেবে। কর্নেল অলি আহমদ তো ২০ দলীয় নেতাদের বিরুদ্ধে নানা রকম বক্তব্য দিয়েছেন। নতুন জোট করতে চেয়েছেন। তার বিষয়ে বিএনপির সিদ্ধান্ত নেওয়া উচিত।
রাজনীতি বিভাগের আরো খবর
রাজনীতি বিভাগের আরো খবর
-
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ -
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০১ -
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৩ -
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০২ -
দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে বিএফআইইউ
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২৩ -
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৮ -
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬ -
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরার দাবি ভুয়া
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:১০ -
আওয়ামী দোসরদের কাজ গুজব ছড়ানো: প্রেস সচিব
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০ -
রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত?
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫ -
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৯ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য: যা বললেন আইন উপদেষ্টা
২১ অক্টোবর, ২০২৪ ১৬:০৬ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
গ্রেফতার হয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২১ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম
২৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


