ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
ঘটা করে বলা মানে ‘ডাল মে কুচ কালা হ্যায়’
ঢাকা: ‘বিএনপির কাজ হলো সরকার ও দেশের অর্জনকে বিতর্কিত করা। ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে তাদের জুড়ি নেই। করোনার শুরু থেকে নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে বিএনপি, এখনো করছে।’ কথাগুলো বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (৩ জুলাই) নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতাদের আন্দোলনের বিষয়ে কাদের বলেন, ‘করোনা মহামারির এ প্রেক্ষাপটে মানুষের সুরক্ষা যখন সর্বোচ্চ অগ্রাধিকার তখন বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে, তারা জনগণের মনের ভাষা ও মাঠের পরিস্থিতি বুঝার অক্ষমতায় ক্রমশ মানুষের প্রত্যাশা থেকে ছিটকে পড়ছে।’
বিএনপির কাজ হলো সরকার এবং দেশের কোন অর্জনকে বিতর্কিত করা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে তাদের জুড়ি নেই, করোনার শুরু থেকে নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বিএনপি, এখনো করছে।’
তিনি বলেন, ‘বিএনপি যত অপপ্রচারই করুক জনগণ সুবিবেচক, তারা বিভ্রান্ত সহজে হয় না।’
খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিএনপিতে কোনো সংকট নেই- দলের নেতাদের এমন দাবির জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ‘দলীয় নেতৃত্ব নিয়ে ঘটা করে সংকট নেই বলার মাঝেই মনে হচ্ছে- ডাল মে কুচ কালা হ্যায়।’
ক্ষমতায় থাকাকালীন জনগণের অধিকার হরণ করাই ছিল বিএনপির রাজনীতি উল্লেখ করে কাদের বলেন, 'অপরদিকে অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতি।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'মানুষের দুঃখ-কষ্ট এবং অসহায় খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের ভাবনা বিএনপির জনবিচ্ছিন্ন ও অদূরদর্শী রাজনৈতিক ভাবনা বলেই জনগণ মনে করে।' ভরা বর্ষায় বিএনপির এসব হাঁক-ডাক করোনায় মানুষের পাশে না দাঁড়ানোর ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
'বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক-এগারো ঘটানোর যে রঙিন খোয়াব বিএনপি দেখছে, তা দুঃস্বপ্ন মাত্র।' তিনি বলেন, 'উল্টো এখন বিএনপির সর্বপর্যায়ের নেতারা আওয়ামী লীগে যোগদানের জন্য তলে তলে যোগাযোগ করছে।'
দেশে এক-এগারোর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে বিএনপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'ষড়যন্ত্র যদি কেউ করে, তাহলে তা বিএনপিই করছে।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী করোনার টিকা দেশে আসতে শুরু করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'ইতোমধ্যেই ৪৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে, আরো টিকা কয়েকদিনের মধ্যে আসবে।'
জনগণকে টিকাগ্রহণের পাশাপাশি সংক্রমণের উচ্চহার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং চলমান লকডাউনে জনগণকে নিজ ঘরে অবস্থানের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রাজনীতি বিভাগের আরো খবর
রাজনীতি বিভাগের আরো খবর
-
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ -
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০১ -
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৩ -
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০২ -
দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে বিএফআইইউ
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২৩ -
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৮ -
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬ -
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরার দাবি ভুয়া
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:১০ -
আওয়ামী দোসরদের কাজ গুজব ছড়ানো: প্রেস সচিব
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০ -
রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত?
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫ -
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৯ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য: যা বললেন আইন উপদেষ্টা
২১ অক্টোবর, ২০২৪ ১৬:০৬ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
গ্রেফতার হয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২১ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম
২৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


