ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
দুঃশাসন মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ফখরুল
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য লাকসাম পৌর নির্বাচন সামনে রেখে বিএনপির সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘সরকারের ভয়াবহ দুঃশাসন মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে এ মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে কর্তৃত্ববাদী একদলীয় শাসনের অবসান ঘটাতে হবে।
শুক্রবার দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। জনগণ থেকে অনেক দূরে সরে গেছে। বিরোধীদলহীন একদলীয় শাসনই এ সরকারের টিকে থাকা একমাত্র ভরসা। তাই দেশকে বিরোধীদলহীন করার জন্য সরকার তাদের সন্ত্রাসী বাহিনী ও সরকারি যন্ত্রকে লাগামহীনভাবে ব্যবহার করছে। গণতন্ত্রহীনতা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুপস্থিতির কারণেই নির্বাচন নিয়ে দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিনাভোটে স্থানীয় ক্ষমতা নিতে বিএনপিসহ বিরোধী প্রার্থীদের ওপর চালানো হচ্ছে নির্যাতন-নিপীড়ন। জনগণের কাছে জবাবদিহিতা নেই বলেই ক্ষমতাসীন গোষ্ঠী আধিপত্য বজায় রাখতে বিরোধী প্রার্থীদের রক্তে হাত রঞ্জিত করছে।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকার ভোট নিয়ে হুমকি প্রদান ও আতঙ্ক সৃষ্টি করছে, যাতে ভোটাররা নির্বাচনী পদ্ধতি ভুলে যায়। আর সেটিরই ধারাবাহিক অংশ হিসেবে লাকসামে পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সশস্ত্র তাণ্ডব চালানো হচ্ছে।’
তিনি বলেন, ‘লাকসাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী বেলাল রহমান মজুমদার, কাউন্সিলর প্রার্থী ও পৌর যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, পৌর শ্রমিক দলের সভাপতি বাবুল মিয়া, বিএনপি নেতা শাহ আলমের ওপর আওয়ামী সন্ত্রাসীদের নিষ্ঠুর হামলা এবং তাদের গুরুতর আহত করার ঘটনায় এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান দূরের কথা, বিএনপিসহ বিরোধী প্রার্থীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে বিনা ভোটে নিজেদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে চায় সরাকর।’
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের ভয়াবহ এ দুঃশাসন মোকাবিলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে কর্তৃত্ববাদী একদলীয় শাসনের অবসান ঘটাতে হবে। একদলীয় শাসনের অবসান ঘটাতে না পারলে এদেশ থেকে দুর্দিন কখনও দূরীভূত হবে না।’
বিবৃতিতে তিনি অবিলম্বে লাকসাম বিএনপির সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
রাজনীতি বিভাগের আরো খবর
রাজনীতি বিভাগের আরো খবর
-
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ -
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০১ -
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০২ -
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৩ -
দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে বিএফআইইউ
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২৩ -
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৮ -
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬ -
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরার দাবি ভুয়া
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:১০ -
আওয়ামী দোসরদের কাজ গুজব ছড়ানো: প্রেস সচিব
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০ -
রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত?
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫ -
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৯ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য: যা বললেন আইন উপদেষ্টা
২১ অক্টোবর, ২০২৪ ১৬:০৬ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
গ্রেফতার হয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২১ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম
২৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


