English Version
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৯ ১১:৪৬

বিএনপির যুগ্ম মহাসচিবকে আটক

অনলাইন ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিবকে আটক

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ আটকের অভিযোগ উঠেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের গেট থেকে তাকে আটক করা হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানা। তিনি বলেন, 'আমি ও খোকন একই গাড়িতে করে হাইকোর্টে যাচ্ছিলাম। গেট থেকে তাকে পুলিশ নিয়ে যায়। তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। কোন মামলায় আটক করা হয়েছে এ বিষয়ে আমি কিছু জানিনা।'