ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
কেন দল ছাড়ছেন বিএনপি নেতারা?
বিএনপি থেকে কয়েকজন জ্যেষ্ঠ নেতা পদত্যাগ করেছেন। গুঞ্জন শোনা যাচ্ছে আরো কয়েকজন নেতা শিগগিরই বিএনপি ছাড়তে পারেন। হঠাৎ এ অবস্থায় আলোচনায় এসেছে বিএনপির পোড় খাওয়া নেতাদের ঘর ছাড়ার প্রসঙ্গ। কেন তারা পদত্যাগ করছেন- এ নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা।
বিএনপির ভাইস চেয়ারম্যান মোর্শেদ খান, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর লবি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলম, অর্থবিষয়ক সম্পাদক মো শাহবুদ্দিন, বগুড়ার প্রভাবশালী নেতা মো. শুকরানা একাশদ জাতীয় সংসদ নির্বাচনের পর দল ছেড়েছেন।
বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভুলের জন্য তারা দল ছেড়েছেন। বিশ্লেষকদের মতে, দলে গণতন্ত্রের অভাব আর রাজনীতি ঘরেই সীমাবদ্ধ। রয়েছে সাংগঠনিক দুর্বলতা। বিএনপি নেতার বলছেন, ভুলের জন্য নয়, যারা দল ছেড়েছেন তারা নিজেদের স্বার্থেই দল ছেড়েছেন। বিগত কয়েক বছরে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, মোসাদ্দেক আলী ফালু, ইনাম আহমেদ চৌধুরীর পর বিএনপি ছাড়েন আরেক ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, মাহবুবুর রহমান।
সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়েন মোর্শেদ খান। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির শাষণামলে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।
সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর তিনি রাজনীতিতে ঝিমিয়ে পড়েন। দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে নিস্ক্রিয় থেকে নিজের ব্যবসা দিকেই সময় দিয়েছেন। ২০০৮ সালের পর থেকে কূটনৈতিক ইস্যুতে তার তেমন কোন তৎপরতা লক্ষ করা যায়নি।
২০১৩ সালে মোর্শেদ খান, তার স্ত্রী ও ছেলে ফয়সাল মোরশেদের বিরুদ্ধে মুদ্রাপাচার প্রতিরোধ আইনে মামলা করে দুদক। হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাব বাজেয়াপ্ত করতে নিম্ন আদালত রায় দেয়। নিম্ন আদালতের আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন। অনেকের ধারণা রায় পক্ষে পেতে তিনি বিএনপি ছাড়েন। কিন্তু ১৮ নভেম্বর উচ্চ আদালত নিম্ম আদলতের রায়ই বহাল রেখেছে। নেতা-কর্মীরা বলছেন, দল ছেড়েও মোর্শেদ খানের লাভ হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মোর্শেদ খান তো জানিয়ে দিয়েছেন তিনি তার ব্যক্তিগত কারণেই দল ছেড়েছেন।
এনাম আহমেদ প্রসঙ্গে বলেন, ‘তিনি তো আওয়ামী লীগে চলে গেছেন এটা তো অন্য বিষয়। এরকম তো যাওয়া-আসা আছে আমাদের ভিতরে।’
নেতাদের বিএনপি ছাড়ার পেছনে দুটি কারণ থাকতে পারে বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাত ডা. জাফরুল্লাহ। তিনি বলেন, ‘গণতন্ত্রের চর্চা নেই। নিজেদের মধ্যে হানাহানি। দল ছাড়ার পেছনে একটা হলো- দলের মধ্যে আমরা গণতন্ত্রের চর্চা করছি না। কথা যা বলি, সেটা কাজে করি না। আরেকটা হচ্ছে কোনো পলিটিক্স না থাকার ফলে, ঘরে বসে পলিটিক্স তো, তাই।’
যারা দল ছেড়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে নির্বাচনে যাওয়াটা ভুল ছিল বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, তখন নির্বাচনে না গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির বিষয়ে জোর দেয়া বেশি দরকার ছিল।
স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চেীধুরী বলেন, ‘সব পেশায় অবসরে যায়, রাজনীতিতে যাবে না; এটা কেমন কথা। সব পেশায় অবসর আছে, রাজনীতিতেও আছে। অসুবিধা কী আছে। আবার অনেক দলে অবসরে যেতে চায়, কিন্তু ভয়ে করতে পারছে না; এটাও আছে।’
বিএনপির কোনো ভুলের কারণে তারা দল ত্যাগ করছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘যারা অবসর নিয়েছেন তারা নিজস্ব ব্যাপারেই নিয়েছেন। যত রিজাইন করেছে তার চেয়ে অনেক বেশি প্রতিনিয়ত বিএনপিতে যোগ দিচ্ছে।’
রাজনীতি বিভাগের আরো খবর
রাজনীতি বিভাগের আরো খবর
-
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ -
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০১ -
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৩ -
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০২ -
দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে বিএফআইইউ
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২৩ -
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৮ -
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬ -
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরার দাবি ভুয়া
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:১০ -
আওয়ামী দোসরদের কাজ গুজব ছড়ানো: প্রেস সচিব
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০ -
রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত?
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫ -
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৯ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য: যা বললেন আইন উপদেষ্টা
২১ অক্টোবর, ২০২৪ ১৬:০৬ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
গ্রেফতার হয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২১ -
স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম
২৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


