ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
পার্থকে ঘিরে আলোচনা-সমালোচনার ঝড়!
আন্দালিব রহমান পার্থর দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সোমবার (৬ মে) বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন। এর কারণ হিসেবে বিএনপির অতিমাত্রায় জাতীয় ঐক্যফ্রন্টমুখী হয়ে যাওয়া, ২০ দলীয় জোটের কর্মকাণ্ড শুধু সহমত, সংহতি ছাড়া তেমন কিছুই নেই এবং ‘প্রহসন ও ভোট ডাকাতির নির্বাচন’ এর পর সংসদে যাওয়াটা নৈতিকভাবে ঠিক না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি চেয়ারম্যান।
পাশাপাশি তিনি এও বলেন, সংসদে বিএনপি যে যাবে, এটা শুধু আমার দল নয়, জোটের কেউ জানে না। এসব কারণেই আমি জোট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।
এদিকে ইতোমধ্যে সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের দল জাতীয় পার্টির মত পল্টিবাজ দল হিসেবে পরিচিতি পেয়ে গেছে বিএনপি। কারণ, তারা এরশাদের মতই সকালে এক কথা আর বিকেলে অন্য কথা বলা শুরু করেছে। বিএনপি বলেছিল, একাদশ সংসদ নির্বাচনে তাদের দল থেকে নির্বাচিত ৬ প্রতিনিধি শপথ নেবে না। পরে শপথ গ্রহণের শেষ দিন ৩০ এপ্রিল ঠিকই শপথ নেয় তারা। আবার, এটাকে দলের কৌশল হিসেবে ব্যাখ্যাও করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
একেমুখে দুই কথা বলায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের মেধাবী মুখ আন্দালিব রহমান পার্থ বিএনপি ত্যাগ করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড়।
বিজেপির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনিক নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘পার্থ সাহেব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তার উচিত হয়েছে, ওইরকম একটি আদর্শহীন দলের সঙ্গ ত্যাগ করা। এখন তার উচিত হবে আওয়ামী জোটে না যোগ দিয়ে, নিজের দলকে শক্তিশালী করে বিএনপি-আওয়ামী লীগের বিকল্প তৈরি করা।’
পার্থর জোট ত্যাগের সিদ্ধান্তের সমালোচনা করে বনী ইসরাইল লিখেছেন, ‘মিঃ পার্থ সাহেব আপনাকে আমার বেশ ভাল লাগে। ভাল লাগার কারন আপনি খুব সুন্দর ভাবে জাতির সমস্যার কথা গুলো তুলে ধরতে পারেন। আপনাকে ২০ দলিও জোটের হরতাল অবরোধ এ কখনও রাজপথে দেখিনি তবে ২০ দলিয় মিটিংয়ে আপনাকে দেখতে পেতাম। ২০ দলিও জোট ব্যার্থ হলে এই দায় আপনারো আছে অস্বীকার করতে পারবেন না। তাহলে ২০ জোটের দুঃসময়ে কেনো জোট ছাড়ার ঘোষণা?’
নাসিরুদ্দিন বাপ্পি নামের একজন লিখেছেন, ‘বিএনপির মতো মেরুদণ্ডহিন দলের সাথে থাকলে যেকোন দলই বিলুপ্ত হয়ে যাবে। এদের নেতৃত্বের প্রচুর ঘাটতি আছে। সময় উপযোগী সিদ্ধান্ত,আরো আগে নিলে আরো ভালো হতো। শুভ কামনা পার্থ সাহেব। আশা করবো বাংলাদেশের রাজনীতিতে শক্তভাবে আগমন ঘটাইবেন’।
কাওছার আহাম্মেদ লিখেছেন,‘আমি মনে করি বিএনপি এইসব একনেতার একদলের জোটকে বিলুপ্ত করে একা চললে ভালো করবে! এই পার্থ সাহেবকে টকসো আর জনসভায় গরম বক্তব্য ছাড়া কোথাও দেখা যায় না! আসলে উনি শেখ পরিবারের সদস্য হিসেবে বিএনপি জোটে বেমানান! কেউ না পারে উনাকে বিশ্বাস করতে না পারে উনি!’
মো. জুয়েল রানা লিখেছেন, ‘বিজেপি বলতে শুধু আন্দালিব রহমান পার্থকেই চিনি এর বাইরে উনার দল বা দলের কোনো নেতাকেই তো চিনলাম না এখনো..। এটা ঠিক যে উনি একজন ভাল রাজনীতিবিদ তবে এরকম দুই একটা রাজনীতিবিদ বিএনপি ছেড়ে চলে গেলেও বিএনপির কিছু যায়ে আসে না!’
মো. সুমন লিখেছেন, ‘এই মুহূর্তে না ছেড়ে অন্তত দেশনেত্রীর মুক্তি পর্যন্ত থাকতে পারতেন দেশনেত্রীকে এভাবে ফেলে রেখে যাওয়াতে আপনার জোটে থেকে সারাজীবনের অর্জন অনেকটা কালেমা লেপন পড়লো..।
রাজনীতি বিভাগের আরো খবর
রাজনীতি বিভাগের আরো খবর
-
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ -
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০১ -
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৩ -
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০২ -
দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে বিএফআইইউ
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২৩ -
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৮ -
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬ -
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরার দাবি ভুয়া
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:১০ -
আওয়ামী দোসরদের কাজ গুজব ছড়ানো: প্রেস সচিব
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০ -
রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত?
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫ -
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৯ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য: যা বললেন আইন উপদেষ্টা
২১ অক্টোবর, ২০২৪ ১৬:০৬ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
গ্রেফতার হয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২১ -
স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম
২৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


