English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৯ ১৪:৪০
সূত্র:

কারওয়ান বাজারে গোডাউনে আগুন

কারওয়ান বাজারে গোডাউনে আগুন

রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারের পেছনে একটি গোডাউনে আগুন লেগেছে। রোববার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে তাদের ৩টি ইউনিট কাজ করে।

আগুন লাগার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার জায়গাটিতে তারা ময়লা পোড়াতে দেখেছেন। সেখান থেকেই আগুন ছড়িয়ে যেতে পারে। আগুন লাগার সাথে সাথে আশপাশে আতঙ্কের সৃষ্টি হয়।