English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৯ ১১:৩৩
সূত্র:

বুধবার ১৪ দলীয় জোটের সভা

বুধবার ১৪ দলীয় জোটের সভা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সভা বুধবার (২ জানুয়ারি) সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।   সোমবার (৩১ ডিসেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।